Deuteronomy 24:4 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে যে প্রথম স্বামী তাকে তালাক দিয়েছিল, তার পক্ষে সেই স্ত্রী নাপাক হবার ফলে সে তাকে পুনর্বার বিয়ে করতে পারবে না; কেননা তা মাবুদের সাক্ষাতে ঘৃণার কাজ; তোমার আল্লাহ্ মাবুদ অধিকার হিসেবে যে দেশ তোমাকে দিচ্ছেন, তুমি তার উপর গুনাহ্ ডেকে আনবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তার প্রথম স্বামী, যে তাকে ত্যাগপত্র দিয়েছিল, সে তাকে আর বিয়ে করতে পারবে না কারণ সে অশুচি হয়ে গিয়েছে। সদাপ্রভুর চোখে সেটি ঘৃণ্য কাজ। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ অধিকারের জন্য দিচ্ছেন তোমরা এইভাবে তার উপর পাপ ডেকে আনবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যে প্রথম স্বামী তাহাকে বিদায় করিয়াছিল, সে তাহার অশুচি হইবার পরে তাহাকে পুনর্ব্বার বিবাহ করিতে পারিবে না; কেননা তাহা সদাপ্রভুর সাক্ষাতে ঘৃণার্হ কর্ম্ম; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তুমি তাহা পাপলিপ্ত করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যে প্রথম স্বামী তাহাকে বিদায় করিয়াছিল, সে তাহার অশুচি হইবার পরে তাহাকে পুনর্বার বিবাহ করিতে পারিবে না; কেননা তাহা সদাপ্রভুর সাক্ষাতে ঘৃণার্হ কর্ম; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তুমি তাহা পাপলিপ্ত করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তার প্রথম স্বামী, যে তাকে বিদায় করে দিয়েছিল সে তাকে আর বিয়ে করতে পারবে না, কারণ সে অশুচি হয়ে গেছে। এই রকমের বিয়ে সদাপ্রভু ঘৃণা করেন। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন তোমরা এইভাবে তার উপর পাপ ডেকে আনবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তার প্রথম স্বামী, যে তাকে বিদায় করে দিয়েছিল সে তাকে আর বিয়ে করতে পারবে না, কারণ সে নাপাক হয়ে গেছে। এই রকমের বিয়ে মাবুদ ঘৃণা করেন। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দিতে যাচ্ছেন তোমরা এইভাবে তার উপর গুনাহ্ ডেকে আনবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তার প্রথম স্বামী, যে তাকে তাড়িয়ে দিয়েছিল, সে তাকে আবার বিবাহ করতে পারবে না, কারণ সে হবে তখন তার পক্ষে অশুচি। প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে এই কাজ ঘৃণার্হ। তোমাদের ঈশ্বর প্রভু যে দেশের অধিকার তোমাদের দেবেন, এইভাবে সেই দেশকে কলুষিত করবে না।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যে প্রথম স্বামী তাকে বিদায় করেছিল, সে তার অশুচি হবার পরে তাকে আবার বিয়ে করতে পারবে না; কারণ ঈশ্বর সদাপ্রভুর সামনে ঘৃণার্হ কাজ; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে দেশ তোমাকে দিচ্ছেন, তুমি তা পাপলিপ্ত করবে না।