Deuteronomy 24:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন মানুষ যদি তার ভাই বনি-ইসরাইলদের মধ্যে কোন লোককে চুরি করে এবং তার প্রতি গোলামের মত ব্যবহার করে, বা বিক্রি করে এবং ধরা পড়ে, তবে সেই চোরকে মেরে ফেলতে হবে; এভাবে তুমি তোমার মধ্য থেকে দুষ্টাচার লোপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি দেখা যায়, কোনও লোক এক ইস্রায়েলী ভাইকে চুরি করে নিয়ে দাস হিসেবে ব্যবহার করছে কিংবা বিক্রি করে দিয়েছে, তবে সেই চোরকে মরতে হবে। তোমরা তোমাদের মধ্য থেকে এরকম দুষ্টতা শেষ করে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন মনুষ্য যদি আপন ভ্রাতৃগণের—ইস্রায়েল-সন্তানদের—মধ্যে কোন প্রাণীকে চুরি করে, এবং তাহার প্রতি দাসবৎ ব্যবহার করে, বা বিক্রয় করে, এবং ধরা পড়ে, তবে সেই চোর হত হইবে; এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন মনুষ্য যদি আপন ভ্রাতৃগণের- ইস্রায়েল-সন্তানদের- মধ্যে কোন প্রাণীকে চুরি করে, এবং তাহার প্রতি দাসবৎ ব্যবহার করে, বা বিক্রয় করে, এবং ধরা পড়ে, তবে সেই চোর হত হইবে; এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি দেখা যায়, কোন লোক কোন ইস্রায়েলীয় ভাইকে চুরি করে নিয়ে দাস হিসাবে ব্যবহার করছে কিম্বা বিক্রি করে দিয়েছে, তবে সেই চোরকে মরতে হবে। তোমাদের মধ্য থেকে তোমরা এই রকম মন্দতা শেষ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি দেখা যায়, কোন লোক কোন ইসরাইলীয় ভাইকে চুরি করে নিয়ে গোলাম হিসাবে ব্যবহার করছে কিংবা বিক্রি করে দিয়েছে, তবে সেই চোরকে মরতে হবে। তোমাদের মধ্য থেকে তোমরা এই রকম খারাপী শেষ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি যদি তার স্বজাতীয় কোন ইসরায়েলীকে অপহরণ করে তাকে ক্রীতদাসের মত খাটায় বা বিক্রি করে এবং তার সেই কাজ ধরা পড়ে, তাহলে সেই অপহরণকারীর মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলীয় কোন লোক যদি অপর কোন একজন ইস্রায়েলীয়কে চুরি করে তাকে দাস হিসাবে বিক্রি করে, তবে সেই চোরকে যেন হত্যা করা হয়| এই ভাবে তোমরা তোমাদের মধ্যে থেকে দুষ্টাচার দূর করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোনো মানুষ যদি নিজের ভাই ইস্রায়েল সন্তানদের মধ্যে কোনো প্রাণীকে চুরি করে এবং তার প্রতি দাসের মতো ব্যবহার করে বা বিক্রি করে এবং ধরা পড়ে, তবে সেই চোর মারা যাবে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।