Deuteronomy 24:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কুষ্ঠরোগের ঘায়ের বিষয়ে সাবধান হয়ে, লেবীয় ইমামেরা যেসব উপদেশ দেবে, অতিশয় যত্নপূর্বক সেই অনুসারে কাজ করো; আমি তাদেরকে যে যে হুকুম দিয়েছি তা পালন করতে যত্ন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চর্মরোগ দেখা দিলে তোমাদের সতর্ক হতে হবে এবং লেবীয় যাজকেরা যে নির্দেশ দেবে তা যত্নের সঙ্গে পালন করতে হবে। আমি তাদের যে আজ্ঞা দিয়েছি তোমাদের সাবধান হয়ে সেইমতো চলতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কুষ্ঠরোগের ঘায়ের বিষয়ে সাবধান হইয়া, লেবীয় যাজকেরা যে সকল উপদেশ দিবে, অতিশয় যত্নপূর্ব্বক তদনুসারে কর্ম্ম করিও; আমি তাহাদিগকে যে যে আজ্ঞা দিয়াছি, তাহা পালন করিতে যত্ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কুষ্ঠরোগের ঘায়ের বিষয়ে সাবধান হইয়া, লেবীয় যাজকেরা যে সকল উপদেশ দিবে, অতিশয় যত্নপূর্বক তদনুসারে কর্ম করিও; আমি তাহাদিগকে যে যে আজ্ঞা দিয়াছি, তাহা পালন করিতে যত্ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“চর্মরোগ দেখা দিলে তোমাদের সতর্ক হতে হবে এবং লেবীয় পুরোহিতেরা যে নির্দেশ দেবে তা যত্নের সংগে পালন করতে হবে। আমি তাদের যে আদেশ দিয়েছি তোমাদের সাবধান হয়ে সেইমত চলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“চর্মরোগ দেখা দিলে তোমাদের সতর্ক হতে হবে এবং লেবীয় ইমামেরা যে নির্দেশ দেবে তা যত্নের সংগে পালন করতে হবে। আমি তাদের যে হুকুম দিয়েছি তোমাদের সাবধান হয়ে সেইমত চলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুষ্ঠরোগ সম্পর্কে তোমরা সাবধান হবে। এ বিষয়ে লেবীয় যাজকদের সমস্ত নির্দেশ তোমরা সযত্নে পালন করবে। আমি তাদের যে সব নির্দেশ দিয়েছি সব তোমরা অবশ্য পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমার খারাপ ধরণের কোন চর্মরোগ হলে লেবীয় যাজকরা যা করতে বলে যত্ন সহকারে তার সব কথা পালন করো| আমি সেই যাজকদের যা আজ্ঞা করেছি তা যত্নের সাথে পালন করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কুষ্ঠরোগের ঘায়ের বিষয়ে সাবধান হয়ে, লেবীয় যাজকেরা যে সব উপদেশ দেবে, অতিশয় যত্নসহকারে সেই অনুসারে কাজ কর; আমি তাদেরকে যে যে আদেশ দিয়েছি, তা পালন করতে যত্ন করবে।