Deuteronomy 25:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের মধ্যে ঝগড়া উপস্থিত হলে ওরা যদি বিচারকদের কাছে যায়, আর তারা বিচার করে, তবে নির্দোষকে নির্দোষ ও দোষীকে দোষী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের মধ্যে যখন ঝগড়া হবে, সেই বিষয় যেন আদালতে নিয়ে যাওয়া হয় এবং বিচারকেরা তার বিচার করে নির্দোষকে নির্দোষ এবং দোষীকে দোষী বলে রায় দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে উহারা যদি বিচারকর্ত্তাদের নিকটে যায়, আর তাহারা বিচার করে, তবে নির্দ্দোষকে নির্দ্দোষ ও দোষীকে দোষী করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে উহারা যদি বিচারকর্তাদের নিকটে যায়, আর তাহারা বিচার করে, তবে নির্দোষকে নির্দোষ ও দোষীকে দোষী করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি লোকদের মধ্যে ঝগড়া-বিবাদ দেখা দেয় আর তা আদালতে নিয়ে যাওয়া হয় তবে বিচারকেরা তার বিচার করে নির্দোষকে নির্দোষ এবং দোষীকে দোষী বলে রায় দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি লোকদের মধ্যে ঝগড়া-বিবাদ দেখা দেয় আর তা আদালতে নিয়ে যাওয়া হয় তবে বিচারকেরা তার বিচার করে নির্দোষকে নির্দোষ এবং দোষীকে দোষী বলে রায় দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে বিবাদ করে বিচারালয়ে গেলে বিচারকেরাই বিচার করে নির্ধারণ করবে, কে দোষী আর কে নির্দোষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দুই ব্যক্তির মধ্যে বিবাদ হলে তারা যেন আদালতে যায়| বিচারকর্তাদের কাজ হল ঠিক করা কে দোষী আর কে নির্দোষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষদের মধ্যে বিতর্ক হলে ওরা যদি বিচারকর্তাদের কাছে যায়, আর তারা বিচার করে, তবে নির্দোষকে নির্দোষ ও দোষীকে দোষী করবে।