Deuteronomy 25:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যথার্থ ও ন্যায্য বাট্‌খারা রাখবে, যথার্থ ও ন্যায্য মাপের পাত্র রাখবে; যেন তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সঠিক মাপের বাটখারা ও পাত্র রাখবে, যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে অনেক দিন বেঁচে থাকতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যথার্থ ও ন্যায্য বাট্‌খারা রাখিবে, যথার্থ ও ন্যায্য পরিমাণপাত্র রাখিবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যথার্থ ও ন্যায্য বাটখারা রাখিবে, যথার্থ ও ন্যায্য পরিমাণপাত্র রাখিবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে যেন তোমরা অনেক দিন বেঁচে থাকতে পার সেইজন্য তোমাদের ঠিক এবং উচিত মাপের বাট্‌খারা ও পাত্র রাখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে যেন তোমরা অনেক দিন বেঁচে থাকতে পার সেইজন্য তোমাদের ঠিক এবং উচিত মাপের বাট্‌খারা ও পাত্র রাখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঠিক ও পুরো ওজনের বাটখারা এবং সঠিক ও পুরো মাপের কুনিকা থাকবে তোমাদের কাছে, তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দান করবেন সেই দেশে তোমরা দীর্ঘজীবন লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি অবশ্যই সঠিক মাপের ওজন বাটখারা ও পরিমাণ পাত্র ব্যবহার করবে| তাহলে তোমার প্রভু ঈশ্বর তোমায় যে দেশ দিচ্ছেন, সেই দেশে তুমি দীর্ঘজীবি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যথার্থ ও সঠিক বাট্‌খারা রাখবে, যথার্থ ও সঠিক পরিমাণপাত্র রাখবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে তুমি দীর্ঘ আয়ু হয়।