Deuteronomy 25:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্মরণে রেখো, মিসর থেকে তোমরা যখন বের হয়ে এসেছিলে, তখন পথে তোমার প্রতি আমালেক কি করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রেখো, মিশর থেকে তোমরা যখন বের হয়ে আসছিলে তখন পথে অমালেকীয়েরা তোমাদের প্রতি কি করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্মরণে রাখিও, মিসর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলে, তখন পথে তোমার প্রতি অমালেক কি করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্মরণে রাখিও, মিসর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলে, তখন পথে তোমার প্রতি অমালেক কি করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে অমালেকীয়েরা পথে তোমাদের সংগে যা করেছিল তা ভুলে যেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে আমালেকীয়রা পথে তোমাদের সংগে যা করেছিল তা ভুলে যেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর থেকে বেরিয়ে আসার পথে অমালেক জাতির লোকেরা তোমাদের সঙ্গে যে ব্যবহার করেছিল সে কথা তোমরা স্মরণে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনে করে দেখো তোমরা মিশর দেশ থেকে বার হয়ে আসার পর পথে অমালেকীয়রা তোমাদের প্রতি কি করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে রেখো, মিশর থেকে তোমরা যখন বের হয়ে এসেছিলে, তখন পথে তোমার প্রতি অমালেক কি করল;