Deuteronomy 25:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমার আল্লাহ্ মাবুদ যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিচ্ছেন, সেই দেশে তোমার আল্লাহ্ মাবুদ চারদিকের সকল দুশমন থেকে তোমাকে বিশ্রাম দেবার পর তুমি আসমানের নিচ থেকে আমালেকের স্মৃতি লোপ করবে; এই কথা তোমরা ভুলে যেও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটি তোমাদের অধিকারের জন্য দিতে যাচ্ছেন সেখানে তোমাদের চারপাশের শত্রুদের থেকে তোমাদের বিশ্রাম দেবেন, তোমরা তখন পৃথিবীর উপর থেকে অমালেকীয়দের চিহ্ন একেবারে মুছে দেবে। ভুলে যাবে না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকের সকল শত্রু হইতে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশ-মণ্ডলের নীচে হইতে অমালেকের স্মৃতি লোপ করিবে; ইহা ভুলিয়া যাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকের সকল শত্রু হইতে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশমণ্ডলের নিচ হইতে অমালেকের স্মৃতি লোপ করিবে; ইহা ভুলিয়া যাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটা সম্পত্তি হিসাবে দখল করবার জন্য তোমাদের দিতে যাচ্ছেন সেখানে তোমাদের চারপাশের শত্রুদের সংগে লড়াই থেকে তিনি যখন তোমাদের বিশ্রাম দেবেন তখন পৃথিবীর উপর থেকে অমালেকীয়দের চিহ্ন তোমাদের একেবারে মুছে ফেলতে হবে। এই কথা তোমরা ভুলে যেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্ যে দেশটা সম্পত্তি হিসাবে দখল করবার জন্য তোমাদের দিতে যাচ্ছেন সেখানে তোমাদের চারপাশের শত্রুদের সংগে লড়াই থেকে তিনি যখন তোমাদের বিশ্রাম দেবেন তখন দুনিয়ার উপর থেকে আমালেকীয়দের চিহ্ন তোমাদের একেবারে মুছে ফেলতে হবে। এই কথা তোমরা ভুলে যেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশের চারিদিকে তোমাদের শত্রুদের দমন করে তিনি যখন তোমাদের নিরাপত্তা ও শান্তি দেবেন তখন তোমরা পৃথিবীর বুক থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন নিঃশেষে লোপ করবে, এ কথা ভুলে যেও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জন্যই প্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন, সেই দেশের চারদিকের সমস্ত শত্রু হতে তিনি তোমাদের বিশ্রাম দিলে পর তোমরা পৃথিবী থেকে অমালেকীয়দের স্মৃতি লোপ করবে| একাজ করতে ভুলো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ উত্তরাধিকারের জন্য তোমাকে দিচ্ছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারদিকের সব শত্রু থেকে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশমণ্ডলের নীচে থেকে অমালেকের স্মৃতি মুছে ফেলবে; এটা ভুলে যেও না।