Deuteronomy 25:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি দুষ্টলোক প্রহারের যোগ্য হয়, তবে বিচারক তাকে শয়ন করিয়ে তার অপরাধানুসারে আঘাতের সংখ্যা নিশ্চয় করে তোমার সাক্ষাতে তাকে প্রহার করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দোষীর যদি মারধর প্রাপ্য হয়, বিচারক তাকে মাটিতে শুইয়ে দোষ অনুসারে যে কটি চাবুকের ঘা তার প্রাপ্য তা তাঁর উপস্থিতিতে দেওয়াবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি দুষ্টলোক প্রহারের যোগ্য হয়, তবে বিচারকর্ত্তা তাহাকে শয়ন করাইয়া তাহার অপরাধানুসারে আঘাতের সংখ্যা নিশ্চয় করিয়া আপনার সাক্ষাতে তাহাকে প্রহার করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি দুষ্টলোক প্রহারের যোগ্য হয়, তবে বিচারকর্তা তাহাকে শয়ন করাইয়া তাহার অপরাধ অনুসারে আঘাতের সংখ্যা নিশ্চয় করিয়া আপনার সাক্ষাতে তাহাকে প্রহার করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রায়ে দোষীকে যদি মার দেবার নির্দেশ দেওয়া হয় তবে বিচারক তাকে মাটিতে শুইয়ে দোষ অনুসারে যে কয়টা ঘা তার পাওনা তা তাঁর নিজের সামনেই দেওয়াবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রায়ে দোষীকে যদি মার দেবার নির্দেশ দেওয়া হয় তবে বিচারক তাকে মাটিতে শুইয়ে দোষ অনুসারে যে কয়টা আঘাত তার পাওনা তা তাঁর নিজের সামনেই দেওয়াবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দোষী ব্যক্তি যদি বেত্রদণ্ডের যোগ্য হয় তবে বিচারক নিজের সাক্ষাতে তাকে শুইয়ে ফেলে বেত্রাঘাত করাবে। তার অপরাধের গুরুত্ব অনুসারে বেত্রাঘাতের সংখ্যা নিরূপিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি বিচারকর্তা ঠিক করেন যে কোন ব্যক্তিকে বেত মারা হবে, তবে তিনি যেন তাকে মাটির দিকে মুখ করে শোয়ান| বিচারকর্তার সামনে যেন দোষী ব্যক্তিকে বেত মারা হয়| অপরাধের গুরুত্ব অনুসারে যেন আঘাত করার সংখ্যা ঠিক করা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি খারাপ লোক প্রহারের যোগ্য হয়, তবে বিচারকর্ত্তা তাকে শুয়ে তার অপরাধ অনুসারে আঘাতের সংখ্যা নিশ্চয় করে নিজের সামনে তাকে প্রহার করাবে।