Deuteronomy 25:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে চল্লিশ আঘাত করতে পারে, তার বেশি নয়; পাছে সে বেশি আঘাত দ্বারা ভারী প্রহার করালে তোমার ভাই তোমার সাক্ষাতে তুচ্ছনীয় হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু বিচারক তাকে চল্লিশটির বেশি ঘা দিতে পারবে না। দোষীকে এর চেয়ে বেশি চাবুক মারলে, তোমাদের ইস্রায়েলী ভাইকে তোমার দৃষ্টিতে অসম্মান করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে চল্লিশ আঘাত করিতে পারে, তাহার অধিক নয়; পাছে সে অধিক আঘাত দ্বারা ভারী প্রহার করাইলে তোমার ভ্রাতা তোমার সাক্ষাতে তুচ্ছনীয় হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে চল্লিশ আঘাত করিতে পারে, তাহার অধিক নয়; পাছে সে অধিক আঘাত দ্বারা ভারী প্রহার করাইলে তোমার ভ্রাতা তোমার সাক্ষাতে তুচ্ছনীয় হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু চল্লিশটার বেশী ঘা তাকে দেওয়া চলবে না। এর বেশী দিলে একজন ইস্রায়েলীয় ভাইকে সকলের সামনে অসম্মান করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু চল্লিশটার বেশী আঘাত তাকে দেওয়া চলবে না। এর বেশী দিলে একজন ইসরাইলীয় ভাইকে সকলের সামনে অসম্মান করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেত্রাঘাতের সংখ্যা চল্লিশ পর্যন্ত হতে পারবে, তার বেশী নয়। তার বেশী আঘাত করলে তোমার স্বজাতীয় ভাই জনসমক্ষে অপদস্থ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি কোন ব্যক্তিকে 40 বারের বেশী প্রহার করে থাক তার অর্থ দোষী ব্যক্তিটির জীবন তোমার কাছে মুল্যবান নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে চল্লিশ আঘাত করতে পারে, তার বেশি না; পাছে সে বেশি আঘাতের মাধ্যমে অনেক প্রহার করালে তোমার ভাই তোমার সামনে তুচ্ছনীয় হয়।