Deuteronomy 25:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই স্ত্রী প্রথম যে পুত্র প্রসব করবে, সে ঐ মৃত ভাইয়ের নামে উত্তরাধিকারী হবে; তাতে ইসরাইল থেকে তার নাম মুছে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার যে প্রথম ছেলে হবে সে সেই মৃত ভাইয়ের নাম রক্ষা করবে আর সেই ভাইয়ের নাম ইস্রায়েলীদের মধ্য থেকে মুছে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই স্ত্রী যে প্রথম পুত্র প্রসব করিবে, সে ঐ মৃত ভ্রাতার নামে উত্তরাধিকারী হইবে; তাহাতে ইস্রায়েল হইতে তাহার নাম লুপ্ত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্ত্রী যে প্রথম পুত্র প্রসব করিবে, সে ঐ মৃত ভ্রাতার নামে উত্তরাধিকারী হইবে; তাহাতে ইস্রায়েল হইতে তাহার নাম লুপ্ত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তার যে প্রথম ছেলে হবে সে সেই মৃত ভাইয়ের নাম রক্ষা করবে আর সেই ভাইয়ের নাম ইস্রায়েলীয়দের মধ্য থেকে মুছে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তার যে প্রথম ছেলে হবে সে সেই মৃত ভাইয়ের নাম রক্ষা করবে আর সেই ভাইয়ের নাম বনি-ইসরাইলদের মধ্য থেকে মুছে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই স্ত্রী গর্ভজাত প্রথম পুত্র মৃত ভ্রাতার নাম ও সম্পত্তির উত্তরাধিকারী হবে, তার ফলে ইসরায়েলী সমাজে তার নাম লুপ্ত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর প্রথম পুত্রের জন্ম হলে সেই পুত্র সেই মৃত ভাইয়ের জায়গা নেবে| তাহলে সেই মৃত ভাইয়ের নাম ইস্রায়েল থেকে লোপ পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই স্ত্রী যে প্রথম ছেলের জন্ম দেবে, সেই ঐ মৃত ভাইয়ের নামে উত্তরাধিকারী হবে; তাতে ইস্রায়েল থেকে তার নাম বিনষ্ট হবে না।