Deuteronomy 25:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তার নগরের প্রাচীনবর্গরা তাকে ডেকে তার সঙ্গে কথা বলবে; যদি সে দাঁড়িয়ে বলে, ওকে গ্রহণ করতে আমার ইচ্ছা নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নগরের প্রবীণ নেতারা তাকে ডেকে পাঠাবে এবং তার সঙ্গে কথা বলবে। এর পরেও যদি সে বলতে থাকে যে, “আমি তাকে বিয়ে করতে চাই না,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহার নগরের প্রাচীনবর্গ তাহাকে ডাকিয়া তাহার সঙ্গে কথা বলিবে; যদি সে দাঁড়াইয়া বলে, উহাকে গ্রহণ করিতে আমার ইচ্ছা নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহার নগরের প্রাচীনবর্গ তাহাকে ডাকিয়া তাহার সঙ্গে কথা বলিবে; যদি সে দাঁড়াইয়া বলে, উহাকে গ্রহণ করিতে আমার ইচ্ছা নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেখানকার বৃদ্ধ নেতারা সেই লোকটিকে ডেকে বুঝাবেন। এর পরেও যদি সে বলতে থাকে যে, সে তাকে বিয়ে করতে রাজী নয়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেখানকার বৃদ্ধ নেতারা সেই লোকটিকে ডেকে বুঝাবেন। এর পরেও যদি সে বলতে থাকে যে, সে তাকে বিয়ে করতে রাজী নয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের নেতৃবৃন্দ তখন সেই ব্যক্তিকে ডাকিয়ে এনে তার সঙ্গে কথা বলবে। সে যদি তার পরেও তাকে বিবাহ করতে অস্বীকার করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই নগরের প্রাচীনরা সেই ব্যক্তিকে ডেকে তার সাথে কথা বলবে| যদি সেই ব্যক্তি একগুঁয়ে মনোভাব নিয়ে বলে, ‘আমি তাকে গ্রহণ করতে চাই না,’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তার শহরের প্রাচীনরা তাকে ডেকে তার সঙ্গে কথা বলবে; কিন্তু যদি সে দাঁড়িয়ে বলে, “ওকে গ্রহণ করতে আমার ইচ্ছা নেই;”