Deuteronomy 26:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে মাবুদ, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়েছ, তার ফলের অগ্রিমাংশ আমি এনেছি। এই কথা বলে তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে তা রেখে তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে সেজ্‌দা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য হে সদাপ্রভু, তোমার দেওয়া জমির প্রথমে তোলা ফসল আমি তোমার কাছেই এনেছি।” তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে টুকরি রাখবে এবং মাথা নত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে সদাপ্রভু, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়াছ, তাহার ফলের অগ্রিমাংশ আমি আনিয়াছি। এই বলিয়া তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাহা রাখিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে সদাপ্রভু, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়াছ, তাহার ফলের অগ্রিমাংশ আমি আনিয়াছি। এই বলিয়া তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাহা রাখিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য হে সদাপ্রভু, তোমার দেওয়া জমির প্রথমে তোলা ফসল আমি তোমার কাছেই এনেছি।’ এই বলে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমরা তোমাদের টুকরি রাখবে এবং মাথা নীচু করে তাঁকে ভক্তি জানাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য হে মাবুদ, তোমার দেওয়া জমির প্রথমে তোলা ফসল আমি তোমার কাছেই এনেছি।’ এই বলে তোমাদের মাবুদ আল্লাহ্‌র সামনে তোমরা তোমাদের টুকরি রাখবে এবং তাঁকে সেজদা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন হে প্রভু পরমেশ্বর, যে ভূমি আমাকে তুমি দিয়েছ সেই ভূমিতে উৎপন্ন প্রথম ফসল আমি এনেছি’। এরপর তুমি সেই ফসল তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে রেখে প্রণিপাত করে তাঁর আরাধনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন হে প্রভু তুমি যে দেশ দিয়েছ তার প্রথম ফসল আমি তোমার কাছে এনেছি|’ “তারপর তুমি অবশ্যই প্রভু, তোমার ঈশ্বরের সামনে সেই ফসল নামিয়ে রেখে নত হয়ে তাঁর উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়েছ, তার ফলের প্রথমাংশ আমি এনেছি।” এই বলে তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে তা রেখে নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে আরাধনা করবে।