Deuteronomy 26:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে ও তোমার পরিবারকে যে যে মঙ্গল দান করেছেন, সেই সব নিয়ে তুমি ও লেবীয় ও তোমার মধ্যবর্তী বিদেশী, তোমরা সকলে আনন্দ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের এবং তোমাদের পরিবারকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেসব ভালো জিনিসপত্র দিয়েছেন তা নিয়ে তোমরা, লেবীয়েরা এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিরা আনন্দ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ও তোমার পরিবারকে যে যে মঙ্গল দান করিয়াছেন, সেই সকলেতে তুমি ও লেবীয় ও তোমার মধ্যবর্ত্তী বিদেশী, তোমরা সকলে আনন্দ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ও তোমার পরিবারকে যে যে মঙ্গল দান করিয়াছেন, সেই সকলেতে তুমি ও লেবীয় ও তোমার মধ্যবর্তী বিদেশী, তোমরা সকলে আনন্দ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের এবং তোমাদের পরিবারকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে সব ভাল ভাল জিনিস দিয়ে আশীর্বাদ করেছেন তা নিয়ে তোমরা, লেবীয়েরা এবং তোমাদের মধ্যেকার বিদেশী বাসিন্দারা আনন্দ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের এবং তোমাদের পরিবারকে তোমাদের মাবুদ আল্লাহ্ যে সব ভাল ভাল জিনিস দিয়ে দোয়া করেছেন তা নিয়ে তোমরা, লেবীয়রা এবং তোমাদের মধ্যেকার বিদেশী বাসিন্দারা আনন্দ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাকে এবং তোমার পরিবারে যা কিছু ভাল জিনিস দিয়েছেন তার জন্য লেবীয়, তোমার পরিবারে বসবাসকারী বিদেশী এবং পরিবারের সকলকে নিয়ে তুমি আনন্দোৎসব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তুমি এক সঙ্গে সেই সব উত্তম জিনিস নিয়ে খাওয়া-দাওয়া ও আনন্দ করবে যা প্রভু, তোমার ঈশ্বর তোমায় ও তোমার পরিবারকে দিয়েছেন| তুমি অবশ্যই সেই সব জিনিস লেবীয়দের সঙ্গে এবং তোমাদের মধ্যে বাসকারী বিদেশীদের সঙ্গে ভাগ করে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ও তোমার পরিবারকে যেসব মঙ্গল দান করেছেন, সেই সব কিছুতে তুমি ও লেবীয় ও তোমার মাঝখানে অবস্থিত বিদেশী, তোমরা সবাই আনন্দ করবে।