Deuteronomy 26:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৃতীয় বছরে, অর্থাৎ দশমাংশের বছরে, তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথক করার কাজ সমাপ্ত হলে পর তুমি লেবীয়, বিদেশী, এতিম ও বিধবাকে তা দেবে, তাতে তারা তোমার নগর-দ্বারের মধ্যে ভোজন করে তৃপ্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয় বছরে, অর্থাৎ দশমাংশের বছরে, তোমাদের সব ফসলের দশমাংশ পৃথক করা শেষ করে, সেগুলি তোমরা লেবীয়, বিদেশি বসবাসকারী, পিতৃহীন এবং বিধবাদের দেবে, যেন তারা তোমাদের নগরের মধ্যে খেয়ে তৃপ্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৃতীয় বৎসরে, অর্থাৎ দশমাংশের বৎসরে, তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথক্করণ সমাপ্ত করিলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে তাহা দিবে, তাহাতে তাহারা তোমার নগরদ্বারের মধ্যে ভোজন করিয়া তৃপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৃতীয় বৎসরে, অর্থাৎ দশমাংশের বৎসরে, তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথক্করণ সমাপ্ত করিলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে তাহা দিবে, তাহাতে তাহারা তোমার নগরদ্বারের মধ্যে ভোজন করিয়া তৃপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রত্যেক তৃতীয় বছরে তোমাদের সব ফসলের দশ ভাগের এক ভাগ আদায় করা শেষ হলে পর সেগুলো তোমরা লেবীয়, বিদেশী বাসিন্দা, অনাথ এবং বিধবাদের দেবে। তাতে ঐ সব লোকেরা তোমাদের দেশের মধ্যে খেয়েদেয়ে তৃপ্ত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“প্রত্যেক তৃতীয় বছরে তোমাদের সব ফসলের দশ ভাগের এক ভাগ আদায় করা শেষ হলে পর সেগুলো তোমরা লেবীয়, বিদেশী বাসিন্দা, এতিম এবং বিধবাদের দেবে। তাতে ঐ সব লোকেরা তোমাদের দেশের মধ্যে খাওয়া-দাওয়া করে তৃপ্ত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় বৎসরে অর্থাৎ দশমাংশ দান করার বৎসরে, তোমার সংগৃহীত ফসলের দশমাংশ তুমি লেবীয়, প্রবাসী, অনাথ ও বিধবা যারা তোমাদের নগরে বাস করে তাদের ভরণ পোষণের জন্য দেবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রত্যেক তৃতীয় বছরে তুমি তোমার উৎপন্ন দ্রব্যের এক দশমাংশ ওজন করবে, তারপর সেই দশমাংশ লেবীয়দের, তোমার দেশে বাসকারী বিদেশীদের এবং বিধবা ও পিতৃহীনদের দেবে| তাহলে প্রত্যেক শহরে ঐ সব লোকদের যথেষ্ট খাবার থাকবে| সেই তৃতীয় বছরকে বলা হবে দশমাংশ দানের বছর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তৃতীয় বছরে, অর্থাৎ দশমাংশের বছরে, তোমার উৎপন্ন জিনিসের সব দশমাংশ আলাদা করা শেষ করলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে তা দেবে, তাতে তারা তোমার শহরের দরজার মধ্যে খেয়ে তৃপ্তি পাবে।