Deuteronomy 26:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে এই কথা বলবে, তোমার নির্দেশিত সমস্ত কালাম অনুসারে আমি আমার বাড়ি থেকে পবিত্র বস্তু বের করে লেবীয়, বিদেশী, এতিম ও বিধবাকে দিয়েছি; তোমার কোন হুকুম লঙ্ঘন করি নি ও ভুলে যাই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে বলবে “আমি তোমার আজ্ঞা অনুসারে আমার বাড়ি থেকে পবিত্র জিনিসপত্র বের করে লেবীয়, বিদেশি বসবাসকারী, পিতৃহীন এবং বিধবাদের দিয়েছি। তোমার আজ্ঞা আমি অমান্য করিনি কিংবা সেগুলির একটিও আমি ভুলে যাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, তোমার আজ্ঞাপিত সমস্ত বাক্যানুসারে আমি আপন গৃহ হইতে পবিত্র বস্তু বাহির করিয়া লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে দিয়াছি; তোমার কোন আজ্ঞা লঙ্ঘন করি নাই ও ভুলিয়া যাই নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, তোমার আজ্ঞাপিত সমস্ত বাক্যানুসারে আমি আপন গৃহ হইতে পবিত্র বস্তু বাহির করিয়া লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে দিয়াছি; তোমার কোন আজ্ঞা লঙ্ঘন করি নাই ও ভুলিয়া যাই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তোমরা প্রত্যেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে বলবে, ‘আমি তোমার আদেশ অনুসারে আমার আয় থেকে তোমার উদ্দেশ্যে আলাদা করে রাখা অংশটা বাড়ী থেকে বের করে এনে লেবীয়, বিদেশী বাসিন্দা, অনাথ এবং বিধবাদের দিয়েছি। তোমার আদেশ আমি অমান্য করি নি কিম্বা সেগুলোর একটাও আমি ভুলে যাই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তোমরা প্রত্যেকে তোমাদের মাবুদ আল্লাহ্‌কে বলবে, ‘আমি তোমার হুকুম অনুসারে আমার আয় থেকে পবিত্র অংশটা বাড়ী থেকে বের করে এনে লেবীয়, বিদেশী বাসিন্দা, এতিম এবং বিধবাদের দিয়েছি। তোমার হুকুম আমি অমান্য করি নি কিংবা সেগুলোর একটাও আমি ভুলে যাই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে এসে বলবে, ‘আমার ফসলের পবিত্র অংশ আমি আমার বাড়ি থেকে স্থানান্তরিত করেছি এবং তোমার নির্দেশ অনুযায়ী লেবীয়, প্রবাসী, অনাথ ও বিধবাদের জন্য দান করেছি। আমি তোমার কোন নির্দেশ লঙ্ঘন করি নি বা ভুলে যাই নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি অবশ্যই প্রভু, তোমার ঈশ্বরকে বলবে, ‘আমি আমার বাড়ী থেকে উৎপন্ন দ্রব্যের পবিত্র অংশ নিয়ে এসে তা লেবীয়দের, বিদেশীদের, পিতৃহীন ও বিধবাদের দিয়েছি| আমি তোমার আজ্ঞার কোনটি পালন করতে অস্বীকার করি নি| আমি সে সব ভুলেও যাই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে এই কথা বলবে, “তোমার আদেশ দেওয়া সমস্ত কথা অনুসারে আমি নিজের বাড়ি থেকে আলাদা করে রাখা জিনিস বের করে লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে দিয়েছি; তোমার কোনো আদেশ লঙ্ঘন করিনি ও ভুলে যাইনি;