Deuteronomy 26:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার শোকের সময় আমি তার কিছুই ভোজন করি নি, নাপাক অবস্থায় তার কিছুই বের করি নি এবং মৃত লোকের উদ্দেশে তার কিছুই দিই নি, আমি আমার আল্লাহ্ মাবুদের কালাম মান্য করেছি; তোমার হুকুম অনুসারেই সমস্ত কাজ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শোকের সময় আমি সেই পবিত্র অংশ থেকে কিছুই খাইনি, কিংবা অশুচি অবস্থায় আমি তার কিছুই সরাইনি, কিংবা তা থেকে কোনও অংশ মৃত লোকদের উদ্দেশে দান করিনি। আমি আমার ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হয়েছি; তোমার আজ্ঞা অনুসারে আমি সবকিছুই করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার শোকের সময় আমি তাহার কিছুই ভোজন করি নাই, অশুচি অবস্থায় তাহার কিছুই বাহির করি নাই, এবং মৃত লোকের উদ্দেশে তাহার কিছুই দিই নাই, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়াছি; তোমার আজ্ঞানুসারেই সমস্ত কর্ম্ম করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার শোকের সময় আমি তাহার কিছুই ভোজন করি নাই, অশুচি অবস্থায় তাহার কিছুই বাহির করি নাই, এবং মৃত লোকের উদ্দেশে তাহার কিছুই দিই নাই, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়াছি; তোমার আজ্ঞা অনুসারেই সমস্ত কর্ম করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতদের জন্য শোক প্রকাশের অবস্থায় আমি তোমার উদ্দেশ্যে আলাদা করে রাখা অংশ থেকে কোন কিছু খাই নি, কিম্বা অশুচি অবস্থায় তা বাড়ী থেকে বের করি নি, কিম্বা তা থেকে কোন অংশ মৃত লোকদের উদ্দেশে দান করি নি। আমি আমার ঈশ্বর সদাপ্রভুর কথামত কাজ করেছি। তোমার আদেশ করা সব কিছুই আমি করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃতদের জন্য শোক প্রকাশের অবস্থায় আমি পবিত্র অংশ থেকে কোন কিছু খাই নি, কিংবা নাপাক অবস্থায় তা বাড়ী থেকে বের করি নি, কিংবা তা থেকে কোন অংশ মৃত লোকদের উদ্দেশে দান করি নি। আমি আমার মাবুদ আল্লাহ্র কথামত কাজ করেছি। তোমার হুকুম করা সব কিছুই আমি করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দশমাংশ থেকে আমি শোক পালনের সময়ে কিছু খাই নি বা অশৌচ অবস্থায় তার কিছু স্থানান্তরিত করি নি কিংবা মৃতের উদ্দেশে তার কোন অংশ আমি উৎসর্গ করি নি। আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাক্য আমি পালন করেছি এবং তোমার নির্দেশ মতই আমি সব কাজ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোকের সময় আমি সেই খাদ্য ভোজন করি নি| সেই খাদ্য সংগ্রহ করার সময় আমি অশুচি ছিলাম না| আমি এই খাবার মৃত লোকদের উদ্দেশ্যে নিবেদন করি নি| হে প্রভু, আমার ঈশ্বর, আমি তোমার বাক্য পালন করেছি এবং তোমার সমস্ত আজ্ঞা পালন করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শোকের দিন আমি তার কিছুই খাইনি, অশুচি অবস্থায় তার কিছুই বের করিনি এবং মৃত লোকের উদ্দেশ্যে তার কিছুই দিইনি, আমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিয়েছি; তোমার আদেশ অনুসারেই সব কাজ করেছি।