Deuteronomy 26:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার পবিত্র নিবাস থেকে, বেহেশত থেকে, দৃষ্টিপাত কর, তোমার লোক ইসরাইলকে দোয়া কর এবং আমাদের পূর্বপুরুষদের কাছে কৃত তোমার কসম অনুসারে যে ভূমি আমাদেরকে দিয়েছ, সেই দুগ্ধ-মধু-প্রবাহী দেশকেও দোয়া কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার পবিত্র বাসস্থান থেকে, স্বর্গ থেকে দেখো, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ করো এবং আমাদের পূর্বপুরুষদের কাছে তোমার শপথ করা প্রতিজ্ঞা অনুসারে দুধ আর মধু প্রবাহিত যে দেশ তুমি আমাদের দিয়েছ সেই দেশকেও আশীর্বাদ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন পবিত্র নিবাস হইতে, স্বর্গ হইতে, দৃষ্টিপাত কর, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্ব্বাদ কর, এবং আমাদের পিতৃপুরুষদের কাছে কৃত তোমার দিব্যানুসারে যে ভূমি আমাদিগকে দিয়াছ, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশকেও আশীর্ব্বাদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন পবিত্র নিবাস হইতে, স্বর্গ হইতে, দৃষ্টিপাত কর, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ কর, এবং আমাদের পিতৃপুরুষদের নিকটে কৃত তোমার দিব্যানুসারে যে ভূমি আমাদিগকে দিয়াছ, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশকেও আশীর্বাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার পবিত্র বাসস্থান স্বর্গ থেকে তুমি নীচে তাকিয়ে দেখ আর তোমার লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের তুমি আশীর্বাদ কর। আমাদের পূর্বপুরুষদের কাছে তোমার শপথ করা প্রতিজ্ঞা অনুসারে দুধ আর মধুতে ভরা যে দেশ তুমি আমাদের দিয়েছ সেই দেশকেও আশীর্বাদ কর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার পবিত্র বাসস্থান বেহেশত থেকে তুমি নীচে তাকিয়ে দেখ আর তোমার বান্দাদের, অর্থাৎ বনি-ইসরাইলদের তুমি দোয়া কর। আমাদের পূর্বপুরুষদের কাছে তোমার কসম খাওয়া ওয়াদা অনুসারে দুধ আর মধুতে ভরা যে দেশ তুমি আমাদের দিয়েছ সেই দেশকেও দোয়া কর।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পবিত্র আবাস স্বর্গ থেকে তুমি দৃষ্টিপাত কর এবং তোমার প্রজা ইসরায়েলীদের ও সুজলা সুফলা প্রাচুর্যময় এই দেশ, যা আমাদের পূর্বপুরুষদের তুমি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই দেশের প্রতি আশীর্বাদ কর।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পবিত্র আবাস স্বর্গ থেকে দেখ, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ কর এবং তোমার দেওয়া এই দেশকে আশীর্বাদ কর–ঠিক যেমন দেশ আমাদের দেবে বলে তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে অর্থাৎ অনেক উত্তম বিষয়ে পরিপূর্ণ এক দেশ|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের পবিত্র নিবাস থেকে, স্বর্গ থেকে, দেখ, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ কর এবং আমাদের পূর্বপুরুষদের কাছে করা তোমার শপথ অনুসারে যে ভূমি আমাদেরকে দিয়েছ, সেই দুধ ও মধু প্রবাহী দেশ কেও আশীর্বাদ কর।”