Deuteronomy 26:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব বিধি ও অনুশাসন পালন করতে আজ তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে হুকুম করছেন। তুমি যত্নপূর্বক তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত মন-প্রাণের সঙ্গে এসব রক্ষা ও পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু আজ তোমাদের এই সমস্ত অনুশাসন ও বিধান মেনে চলবার আজ্ঞা দিচ্ছেন; তোমরা সতর্ক হয়ে তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ দিয়ে তা পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল বিধি ও শাসন পালন করিতে অদ্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আজ্ঞা করিতেছেন, তুমি যত্নপূর্ব্বক তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত এ সমস্ত রক্ষা ও পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল বিধি ও শাসন পালন করিতে অদ্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আজ্ঞা করিতেছেন, তুমি যত্নপূর্বক তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত এই সমস্ত রক্ষা ও পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভু আজ তোমাদের এই সমস্ত নিয়ম ও নির্দেশ মেনে চলবার আদেশ দিচ্ছেন। তোমরা সতর্ক হয়ে সমস্ত মন-প্রাণ দিয়ে তা পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্ আজ তোমাদের এই সমস্ত নিয়ম ও নির্দেশ মেনে চলবার হুকুম দিচ্ছেন। তোমরা সতর্ক হয়ে সমস্ত মনপ্রাণ দিয়ে তা পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সমস্ত বিধি ও অনুশাসন মেনে চলার নির্দেশ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আজ তোমাদের দিলেন। তোমরা সর্বান্তঃকরণে এগুলি পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আজ এই সমস্ত বিধি ও নিয়ম পালন করার জন্য প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের আদেশ করছেন| তোমাদের সমস্ত মন ও প্রাণ দিয়ে সে সকল পালন করার ব্যাপারে যত্ন নিও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব বিধি ও শাসন পালন করতে আজ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আদেশ দিচ্ছেন তুমি যত্নসহকারে তোমার পুরো হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সঙ্গে এ সমস্ত রক্ষা ও পালন করবে।