Deuteronomy 26:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ তুমি এই অঙ্গীকার করেছ যে, মাবুদই তোমার আল্লাহ্ হবেন এবং তুমি তাঁর পথে চলবে, তাঁর বিধি, হুকুম ও তাঁর সমস্ত অনুশাসন পালন করবে এবং তাঁকে মান্য করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজই তোমরা স্বীকার করেছ যে, সদাপ্রভুই তোমাদের ঈশ্বর এবং তাঁর পথেই তোমরা চলবে, তাঁর অনুশাসন, আদেশ ও বিধান তোমরা পালন করবে—তাঁর কথা শুনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য তুমি এই অঙ্গীকার করিয়াছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হইবেন, এবং তুমি তাঁহার পথে চলিবে, তাঁহার বিধি, তাঁহার আজ্ঞা ও তাঁহার শাসন সকল পালন করিবে, এবং তাঁহার রবে কর্ণপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য তুমি এই অঙ্গীকার করিয়াছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হইবেন, এবং তুমি তাঁহার পথে চলিবে, তাঁহার বিধি, তাঁহার আজ্ঞা ও তাঁহার শাসন সকল পালন করিবে, এবং তাঁহার রবে কর্ণপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজকেই তোমরা স্বীকার করেছ যে, সদাপ্রভুই তোমাদের ঈশ্বর আর তাঁর পথেই তোমরা চলবে। তোমরা স্বীকার করেছ যে, তাঁর নিয়ম, আদেশ ও নির্দেশ তোমরা পালন করবে এবং তাঁর কথামতই চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজকেই তোমরা স্বীকার করেছ যে, আল্লাহ্ই তোমাদের মাবুদ আর তাঁর পথেই তোমরা চলবে। তোমরা স্বীকার করেছ যে, তাঁর নিয়ম, হুকুম ও নির্দেশ তোমরা পালন করবে এবং তাঁর কথামতই চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সম্পর্কে আজ তোমরা ঘোষণা করলে যে তিনিই তোমাদের ঈশ্বর। তোমরা তাঁর নির্দেশিত পথেই চলবে এবং তাঁর বিধি, অনুশাসন ও নির্দেশ পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ তোমরা প্রভুকে তোমাদের ঈশ্বর বলে স্বীকার করেছ এবং তাঁর ইচ্ছানুসারে জীবনযাপন করার প্রতিজ্ঞা করেছ| তোমরা তাঁর শাসন মেনে চলার ও তাঁর বিধি, আজ্ঞা পালন করার প্রতিজ্ঞা করেছ| তিনি তোমাদের যা বলেন সেই অনুসারে কাজ করার কথাও বলেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ তুমি এই স্বীকার করেছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হবেন এবং তুমি তার পথে চলবে, তাঁর বিধি, তাঁর আদেশ ও তাঁর শাসন সব পালন করবে এবং তাঁর রবে কান দেবে।