Deuteronomy 26:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আজ মাবুদও এই অঙ্গীকার করেছেন যে, তাঁর ওয়াদা অনুসারে তুমি তাঁর নিজস্ব লোক হবে ও তাঁর সমস্ত হুকুম পালন করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সদাপ্রভুও আজকে ঘোষণা করেছেন যে তাঁর প্রতিজ্ঞা অনুসারে তোমরা তাঁরই প্রজা এবং তাঁর নিজের মূল্যবান সম্পত্তি হয়েছ ও তাঁর সমস্ত আজ্ঞা পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অদ্য সদাপ্রভুও এই অঙ্গীকার করিয়াছেন যে, তাঁহার প্রতিজ্ঞানুসারে তুমি তাঁহার নিজস্ব প্রজা হইবে ও তাঁহার সমস্ত আজ্ঞা পালন করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অদ্য সদাপ্রভুও এই অঙ্গীকার করিয়াছেন যে, তাঁহার প্রতিজ্ঞানুসারে তুমি তাঁহার নিজস্ব প্রজা হইবে ও তাঁহার সমস্ত আজ্ঞা পালন করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সদাপ্রভুও আজকে ঘোষণা করেছেন যে, তাঁর প্রতিজ্ঞা অনুসারে তোমরা তাঁরই লোক এবং তাঁর নিজের বিশেষ সম্পত্তি হয়েছ। তাঁর সব আদেশ তোমাদের মেনে চলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর মাবুদও আজকে ঘোষণা করেছেন যে, তাঁর ওয়াদা অনুসারে তোমরা তাঁরই বান্দা এবং তাঁর নিজের বিশেষ সম্পত্তি হয়েছ। তাঁর সব হুকুম তোমাদের মেনে চলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর প্রভু পরমেশ্বরও তোমাদের সম্পর্কে ঘোষণা করেছেন যে তোমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাঁর মনোনীত বিশিষ্ট প্রজা। তোমরা তাঁর নির্দেশ মেনে চলবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আজ প্রভু ও এই অঙ্গীকার করছেন| তিনি যেমন প্রতিজ্ঞা করেছেন সেই মত তোমরা হবে তাঁর নিজস্ব প্রজা| তিনি আরও বলেছেন যে তাঁর সকল আজ্ঞাগুলির প্রতি তোমরা অবশ্যই বাধ্য থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আজ সদাপ্রভুও এই স্বীকার করেছেন যে, তাঁর প্রতিজ্ঞা অনুসারে তুমি তাঁর অধিকারের লোক হবে ও তাঁর সব আদেশ পালন করবে;