Deuteronomy 26:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর সৃষ্ট সমস্ত জাতির চেয়ে তোমাকে শ্রেষ্ঠ করে প্রশংসা, কীর্তি ও মর্যাদাপূর্ণ করবেন এবং তিনি যেমন বলেছেন সেই অনুসারে তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের পবিত্র লোক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ঘোষণা করেছেন যে প্রশংসা, সুনাম ও গৌরবের দিক থেকে তাঁর সৃষ্ট অন্যান্য জাতিদের উপরে তিনি তোমাদের স্থান দেবেন এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তোমরা হবে তাঁর উদ্দেশে পবিত্র প্রজা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপনার রচিত সমস্ত জাতি অপেক্ষা তোমাকে শ্রেষ্ঠ করিয়া প্রশংসা, কীর্ত্তি ও মর্য্যাদাস্বরূপ করিবেন, এবং তিনি যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র প্রজা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপনার রচিত সমস্ত জাতি অপেক্ষা তোমাকে শ্রেষ্ঠ করিয়া প্রশংসা, কীর্তি ও মর্যাদাস্বরূপ করিবেন, এবং তিনি যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র প্রজা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ঘোষণা করেছেন যে, প্রশংসা, সুনাম ও গৌরবের দিক থেকে তাঁর সৃষ্ট অন্যান্য জাতিদের উপরে তিনি তোমাদের স্থান দেবেন এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তোমরা হবে তাঁর উদ্দেশ্যে একটা আলাদা করা জাতি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ঘোষণা করেছেন যে, প্রশংসা, সুনাম ও গৌরবের দিক থেকে তাঁর সৃষ্ট অন্যান্য জাতিদের উপরে তিনি তোমাদের স্থান দেবেন এবং তোমাদের মাবুদ আল্লাহ্‌র ওয়াদা অনুসারে তোমরা হবে তাঁর উদ্দেশ্যে একটা পবিত্র জাতি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তিনি তাঁর সৃষ্ট সর্বজাতির ঊর্ধ্বে সম্মান, খ্যাতি ও গৌরবের আসনে তোমাদের প্রতিষ্ঠিত করবেন। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাক্য অনুসারে তোমরা হবে তাঁর উদ্দেশে মনোনীত পবিত্র এক জাতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং প্রভু তাঁর সৃষ্ট সমস্ত জাতির মধ্যে প্রশংসা, যশ ও সম্মানের দিক থেকে তোমাকে শ্রেষ্ঠ করবেন| আর প্রভু যেরকম বলেছেন সেই ভাবেই তুমি তাঁর পবিত্র প্রজা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নিজের তৈরী সমস্ত জাতির থেকে তোমাকে শ্রেষ্ঠ করে প্রশংসা, কীর্তি ও সম্মানস্বরূপ করবেন এবং তিনি যেমন বলেছেন, সেই অনুসারে তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র লোক হবে।