Deuteronomy 26:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তৎকালীন ইমামের কাছে গিয়ে তাকে বলবে, মাবুদ আমাদেরকে যে দেশ দিতে আমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছিলেন, সেই দেশে আমি এসেছি; এই ফল আজ তোমার আল্লাহ্‌ মাবুদের কাছে নিবেদন করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই সময় যে যাজক থাকবে তাকে বলবে, “আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমি স্বীকার করছি যে, তিনি যে দেশটি দেবেন বলে আমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন সেই দেশে আমি এসে গিয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাৎকালিক যাজকের কাছে গিয়া তাহাকে বলিবে, সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতে আমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছিলেন, সেই দেশে আমি আসিয়াছি; ইহা অদ্য তোমার ঈশ্বর সদাপ্রভুর নিকটে নিবেদন করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৎকালীন যাজকের কাছে গিয়া তাহাকে বলিবে, সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতে আমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছিলেন, সেই দেশে আমি আসিয়াছি; ইহা অদ্য তোমার ঈশ্বর সদাপ্রভুর নিকটে নিবেদন করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যে পুরোহিত থাকবে তোমরা প্রত্যেকে তাকে বলবে, ‘আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আজ আমি স্বীকার করছি যে, তিনি যে দেশটা আমাদের দেবেন বলে আমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন সেই দেশে আমি এসে গেছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যে ইমাম থাকবে তোমরা প্রত্যেকে তাকে বলবে, ‘আপনার মাবুদ আল্লাহ্‌র কাছে আজ আমি স্বীকার করছি যে, তিনি যে দেশটা আমাদের দেবেন বলে আমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছিলেন সেই দেশে আমি এসে গেছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সেই সময়ে যে পুরোহিত থাকবেন, তাঁর কাছে গিয়ে বলবে, ‘আমি আজ আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ঘোষণা করছি যে প্রভু পরমেশ্বর আমার পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে আমি প্রবেশ করেছি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় যে যাজক সেখানে পরিচর্যায় রয়েছেন তাঁর কাছে গিয়ে বলবে, ‘প্রভু আমাদের পূর্বপুরুষদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন, যে তিনি আমাদের এই দেশ দিতে চলেছেন| আজ আমি প্রভু তোমাদের ঈশ্বরের কাছে এই বলার জন্য এসেছি যে আমি সেই দেশে এসেছি!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের যাজকের কাছে গিয়ে তাকে বলবে, “সদাপ্রভু আমাদেরকে যে দেশ দিতে আমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন, সেই দেশে আমি এসেছি; এটা আজ তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে নিবেদন করছি।”