Deuteronomy 26:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম তোমার হাত থেকে সেই টুক্‌রী নিয়ে তোমার আল্লাহ্‌ মাবুদের কোরবানগাহ্‌র সম্মুখে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তোমাদের হাত থেকে সেই টুকরি নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদির সামনে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক তোমার হস্ত হইতে সেই চুপড়ি লইয়া তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক তোমার হস্ত হইতে সেই ঝুড়ি লইয়া তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পুরোহিত তোমাদের হাত থেকে সেই সব টুকরি নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদীর সামনে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইমাম তোমাদের হাত থেকে সেই সব টুকরি নিয়ে তোমাদের মাবুদ আল্লাহ্‌র কোরবানগাহের সামনে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তখন তোমার হাত থেকে সেই ঝুড়িটি নিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর সম্মুখে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন যাজক তোমার হাত থেকে সেই ঝুড়ি নিয়ে তা প্রভু, তোমার ঈশ্বরের বেদীর সামনে রাখবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক তোমার হাত থেকে সেই ঝুড়ি নিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির সামনে রাখবে।