Deuteronomy 26:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তোমার আল্লাহ্ মাবুদের সম্মুখে এই কথা বলবে, এক জন অরামীয় যাযাবর আমার পূর্বপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিসরে নেমে গিয়ে প্রবাস করলেন এবং সেই স্থানে বিশাল, বিক্রমশালী ও জনবহুল জাতি হয়ে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে ঘোষণা করবে “আমার পিতৃপুরুষ একজন অরামীয় যাযাবর ছিলেন, এবং তিনি কয়েকজন লোক নিয়ে মিশরে গিয়েছিলেন ও সেখানে বসবাস করবার সময় তাঁর মাধ্যমে মহান, শক্তিশালী ও বহুসংখ্যক লোকের এক জাতির সৃষ্টি হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, এক জন নষ্টকল্প অরামীয় আমার পিতৃপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিসরে নামিয়া গিয়া প্রবাস করিলেন; এবং সে স্থানে মহৎ, পরাক্রান্ত ও বহুপ্রজ জাতি হইয়া উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, একজন নষ্টকল্প অরামীয় আমার পিতৃপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিসরে নামিয়া গিয়া প্রবাস করিলেন; এবং সেই স্থানে মহৎ, পরাক্রান্ত ও বহুপ্রজ জাতি হইয়া উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তোমরা প্রত্যেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে বলবে, ‘আমার পূর্বপুরুষ ছিলেন একজন অরামীয় যাযাবর। তিনি মাত্র কয়েকজন লোক নিয়ে মিসর দেশে চলে গিয়েছিলেন এবং সেখানে বাস করবার সময় তাঁর মধ্য দিয়ে একটি মহান ও শক্তিশালী জাতির সৃষ্টি হয়েছিল যার লোকসংখ্যা ছিল অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তোমরা প্রত্যেকে তোমাদের মাবুদ আল্লাহ্র সামনে বলবে, ‘আমার পূর্বপুরুষ ছিলেন একজন ইরামীয় যাযাবর। তিনি মাত্র কয়েকজন লোক নিয়ে মিসর দেশে চলে গিয়েছিলেন এবং সেখানে বাস করবার সময় তাঁর মধ্য দিয়ে একটি মহান ও শক্তিশালী জাতির সৃষ্টি হয়েছিল যার লোকসংখ্যা ছিল অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি তাঁর সাক্ষাতে এই কথা উচ্চারণ করবে: ‘আমার পূর্বপুরুষ ছিলেন এক যাযাবর অরামীয়, তিনি তাঁর ক্ষুদ্র পরিবার নিয়ে মিশর গিয়ে প্রবাসী হয়েছিলেন। সেখানে তাঁর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে বিরাট শক্তিশালী এক জাতিতে পরিণত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেখানে তোমার প্রভু ও ঈশ্বরের সামনে তুমি বলবে: ‘আমার পিতৃপুরুষ একজন অরামীয় পর্যটক ছিলেন| তিনি মিশরে নেমে গিয়ে সেখানে থাকলেন| সেখানে যাবার সময় তাঁর পরিবারে অল্প লোক ছিল| কিন্তু মিশরে তিনি এক মহান জাতি হয়ে উঠলেন–বহু লোকর এক শক্তিশালী জাতি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে এই কথা বলবে, “এক জন ভবঘু রে অরামীয় আমার পূর্বপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিশরে নেমে গিয়ে বাস করলেন এবং সে জায়গায় মহান, বলশালী ও জনপূর্ণ জাতি হয়ে উঠলেন।