Deuteronomy 26:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মিসরীয়েরা আমাদের প্রতি জুলুম করলো, আমাদেরকে দুঃখ দিল ও কঠিন গোলামী করালো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মিশরীয়েরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল ও কষ্ট দিয়েছিল, এবং আমাদের উপর একটি কঠিন পরিশ্রমের বোঝা চাপিয়ে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মিস্রীয়েরা আমাদের প্রতি দৌরাত্ম্য করিল, আমাদিগকে দুঃখ দিল ও কঠিন দাসত্ব করাইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মিসরীয়েরা আমাদের প্রতি দৌরাত্ম্য করিল, আমাদিগকে দুঃখ দিল ও কঠিন দাসত্ব করাইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মিসরীয়েরা আমাদের সংগে ভাল ব্যবহার করে নি। তারা আমাদের কষ্ট দিয়েছিল এবং আমাদের উপর একটা কঠিন পরিশ্রমের বোঝা চাপিয়ে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মিসরীয়রা আমাদের সংগে ভাল ব্যবহার করে নি। তারা আমাদের কষ্ট দিয়েছিল এবং আমাদের উপর একটা কঠিন পরিশ্রমের বোঝা চাপিয়ে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মিশরীরা আমাদের সঙ্গে নির্দয় ব্যবহার শুরু করল এবং আমাদের পীড়ন করতে লাগল, আমাদের তারা কঠোর দাস্যকর্মে নিযুক্ত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয়রা আমাদের সাথে খারাপ ব্যবহার করল| তারা আমাদের দাস করে রাখল| তারা আমাদের আঘাত করে কঠিন পরিশ্রম করতে বাধ্য করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মিশরীয়েরা আমাদের প্রতি খারাপ আচরণ করল, আমাদেরকে নিপীড়িত করল। তারা আমাদেরকে দাসত্ব করালো;