Deuteronomy 26:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমরা আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের কাছে কান্নাকাটি করলাম; আর মাবুদ আমাদের আকুলতা শুনে আমাদের কষ্ট, শ্রম ও উপদ্রবের প্রতি দৃষ্টিপাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমরা সদাপ্রভুর কাছে কাঁদলাম, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বরের কাছে, আর সদাপ্রভু আমাদের রব শুনলেন ও আমাদের কষ্ট, পরিশ্রম এবং আমাদের উপর অত্যাচার দেখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমরা আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলাম; আর সদাপ্রভু আমাদের রব শুনিয়া আমাদের কষ্ট, শ্রম ও উপদ্রবের প্রতি দৃষ্টি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমরা আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলাম; আর সদাপ্রভু আমাদের রব শুনিয়া আমাদের কষ্ট, শ্রম ও উপদ্রবের প্রতি দৃষ্টিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমরা আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলাম। তিনি আমাদের কান্না শুনলেন, আমাদের কষ্ট ও পরিশ্রম দেখলেন; আরও দেখলেন আমাদের উপর কি রকম অত্যাচার করা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমরা আমাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র কাছে কান্নাকাটি করলাম। তিনি আমাদের কান্না শুনলেন, আমাদের কষ্ট ও পরিশ্রম দেখলেন; আরও দেখলেন আমাদের উপর কি রকম জুলুম করা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমরা আমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কছে আর্ত নিবেদন জানালাম, আর তিনি আমাদের আবেদন শুনলেন ও আমাদের দুর্দশা,শ্রম ও আমাদের উপরে যে উৎপীড়ন চলছিল, সবই দেখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমরা আমাদের পূর্বপুরুষদের প্রভু ও ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম এবং তাদের বিষয়ে অভিযোগ করলাম| প্রভু আমাদের কথা শুনলেন, আমাদের সমস্যা, কঠিন পরিশ্রম ও কষ্টের প্রতি তাঁর নজর পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আমরা নিজের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কাঁদলাম; আর সদাপ্রভু আমাদের রব শুনে আমাদের কষ্ট, পরিশ্রম ও অত্যাচারের প্রতি দেখলেন।