Deuteronomy 26:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ শক্তিশালী হাত, বাড়িয়ে দেওয়া বাহু ও মহা ভয়ঙ্করতা এবং নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ দ্বারা মিসর থেকে আমাদেরকে বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত, বিস্তারিত বাহু ও মহা ভয়ংকরতা এবং আশ্চর্য কাজ ও চিহ্ন দ্বারা আমাদের মিশর থেকে বের করে আনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু বলবান্‌ হস্ত, বিস্তারিত বাহু ও মহাভয়ঙ্করতা এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দ্বারা মিসর হইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু বলবান হস্ত, বিস্তারিত বাহু ও মহা ভয়ঙ্করতা এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দ্বারা মিসর হইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তিনি তাঁর কঠোর এবং শক্তিশালী হাত বাড়িয়ে ভয় জাগানো কাজ এবং আশ্চর্য চিহ্ন ও আশ্চর্য কাজ দেখিয়ে মিসর দেশ থেকে আমাদের বের করে আনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তিনি তাঁর কঠোর এবং শক্তিশালী হাত বাড়িয়ে ভয় জাগানো কাজ এবং অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়ে মিসর দেশ থেকে আমাদের বের করে আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর তাঁর পরাক্রমী বাহু প্রসারণ করে ভয়াবহ এবং অত্যাশ্চর্য কীর্তিকলাপ সাধন করে, মিশর থেকে আমাদের উদ্ধার করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু তাঁর মহান ক্ষমতা ও শক্তি এবং নানা চিহ্ন ও অদ্ভূত লক্ষণ দ্বারা আমাদের মিশর থেকে বাইরে বার করে নিয়ে এলেন| তিনি বিস্ময়কর কাজ দেখালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু শক্তিশালী হাত, ক্ষমতা প্রদর্শন ও মহাভয়ঙ্করতা এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজের মাধ্যমে মিশর থেকে আমাদেরকে বের করে আনলেন।