Deuteronomy 27:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা ও ইসরাইলের প্রধান লোকদেরকে এই হুকুম করলেন, বললেন, আজ আমি তোমাদেরকে যেসব হুকুম দিচ্ছি, তোমরা সেসব পালন করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও ইস্রায়েলী প্রবীণ নেতারা লোকদের এই আদেশ দিলেন: “আজ আমি তোমাদের যেসব আজ্ঞা দিচ্ছি সেগুলি পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ লোকদিগকে এই আজ্ঞা করিলেন, বলিলেন, অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তোমরা সে সমস্ত পালন করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ও ইস্রায়েলের প্রাচীন-বর্গ লোকদিগকে এই আজ্ঞা করিলেন, বলিলেন, অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তোমরা সেই সমস্ত পালন করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ইস্রায়েলীয় বৃদ্ধ নেতাদের সংগে নিয়ে লোকদের বললেন, “যে সব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তা তোমরা পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ইসরাইলীয় বৃদ্ধ নেতাদের সংগে নিয়ে লোকদের বললেন, “যে সব হুকুম আজ আমি তোমাদের দিচ্ছি তা তোমরা পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের নেতৃত্ববৃন্দসহ মোশি ইসরায়েলীদের এই নির্দেশ দিলেনঃ আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিলাম সবই পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি এবং ইস্রায়েলের প্রবীণরা লোকদের এই আজ্ঞা করে বললেন, “আজ আমি তোমাদের যে আজ্ঞা দিই তার সব পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ও ইস্রায়েলের প্রাচীনরা লোকদেরকে এই আদেশ দিলেন, বললেন, “আজ আমি তোমাদেরকে যে সব আদেশ দিচ্ছি, তোমরা সে সব পালন কোরো।