Deuteronomy 27:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমার আল্লাহ্ মাবুদের বাধ্য হয়ে চলবে এবং আজ আমি তোমাদেরকে তাঁর যেসব নির্দেশ ও বিধি হুকুম করলাম, সেসব পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হবে এবং আজ আমি তোমাদের যে সমস্ত আজ্ঞা ও অনুশাসন দিচ্ছি তা তোমরা পালন করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করিবে; এবং অদ্য আমি তোমাদিগকে তাঁহার যে সকল আজ্ঞা ও বিধি আদেশ করিলাম, সে সকল পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করিবে, এবং অদ্য আমি তোমাদিগকে তাঁহার যে সকল আজ্ঞা ও বিধি আদেশ করিলাম, সেই সকল পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তাঁর বাধ্য হয়ে চলবে। আজ আমি যে সব আদেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা তোমরা পালন করে চলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তাঁর বাধ্য হয়ে চলবে। আজ আমি যে সব হুকুম ও নিয়ম তোমাদের দিচ্ছি তা তোমরা পালন করে চলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তোমরা তাঁর কথা মেনে চলবে এবং তাঁর যে সমস্ত নির্দেশ ও বিধি আজ আমি তোমাদের জানিয়ে দিলাম, সব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভু, তোমাদের ঈশ্বর, যা যা বলেন তার সমস্তই পালন করো| আমি আজ তাঁর যে সব আজ্ঞা ও বিধি আদেশ করছি তা অবশ্যই পালন করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমার ঈশ্বর সদাপ্রভুর রব মান্য করবে এবং আজ তোমাদেরকে তার যে সব আদেশ ও বিধি আদেশ করলাম, সে সব পালন করবে।”