Deuteronomy 27:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ অন্ধকে পথভ্রষ্ট করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই লোক অভিশপ্ত যে অন্ধকে ভুল পথে নিয়ে যায়।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ অন্ধকে পথভ্রষ্ট করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ অন্ধকে পথভ্রষ্ট করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘সেই লোক অভিশপ্ত, যে অন্ধকে ভুল পথে নিয়ে যায়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘সেই লোক বদদোয়াপ্রাপ্ত, যে অন্ধকে ভুল পথে নিয়ে যায়।’ তখন সকলে বলবে, ‘আমিন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘অন্ধকে যে বিপথে পরিচালিত করে সে হোক অভিশপ্ত।’- সমগ্র জনতা বলবে ‘আমেন’। —
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয়রা বলবে, ‘যে ব্যক্তি কোন অন্ধকে ভুল পথে চালায় সে শাপগ্রস্ত!’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ অন্ধকে ভুল পথে নিয়ে যায়, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।