Deuteronomy 27:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ বিদেশী, এতিম, বা বিধবার বিচারে অন্যায় করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই লোক অভিশপ্ত যে বিদেশিদের, পিতৃহীনদের কিংবা বিধবাদের প্রতি অন্যায় বিচার করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ বিদেশীর, পিতৃহীনের, কি বিধবার বিচারে অন্যায় করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ বিদেশীর, পিতৃহীনের, কি বিধবার বিচারে অন্যায় করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘সেই লোক অভিশপ্ত, যে বিদেশী বাসিন্দা, অনাথ এবং বিধবাদের প্রতি অন্যায় বিচার হতে দেয়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘সেই লোক বদদোয়াপ্রাপ্ত, যে বিদেশী বাসিন্দা, এতিম এবং বিধবাদের প্রতি অন্যায় বিচার হতে দেয়।’ তখন সকলে বলবে, ‘আমিন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘বিদেশী পিতৃহীন ও বিধবার প্রতি যে অন্যায় বিচার করে সে অভিশপ্ত হোক’। জনতা বলবে, ‘আমেন’। —
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয়রা বলবে, ‘যে ব্যক্তি বিদেশী, অনাথ এবং বিধবার সুবিচার করে না সে শাপগ্রস্ত!’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ বিদেশীর, পিতৃহীনের, কি বিধবার বিচারে অন্যায় করে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।