Deuteronomy 27:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যে দেশ দিচ্ছেন, তুমি যখন জর্ডান পার হয়ে সেই দেশে উপস্থিত হবে তখন তোমার জন্য কতগুলো বড় বড় পাথর স্থাপন করে তা চুন দিয়ে লেপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা জর্ডন নদী পার হয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে গিয়ে বড়ো বড়ো পাথর খাড়া করে রাখবে এবং সেগুলি চুন দিয়ে লেপে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন যর্দ্দন পার হইয়া সেই দেশে উপস্থিত হইবে, তখন আপনার জন্য কতকগুলি বৃহৎ প্রস্তর স্থাপন করিবে ও তাহা চূণ দিয়া লেপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন যর্দন পার হইয়া সেই দেশে উপস্থিত হইবে, তখন আপনার জন্য কতকগুলি বৃহৎ প্রস্তর স্থাপন করিবে ও তাহা চুন দিয়া লেপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যর্দন নদী পার হয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে গিয়ে কতগুলো বড় বড় পাথর খাড়া করে নেবে এবং সেগুলো চুন দিয়ে লেপে দেবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা জর্ডান নদী পার হয়ে তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া দেশে গিয়ে কতগুলো বড় বড় পাথর খাড়া করে নেবে এবং সেগুলো চুন দিয়ে লেপে দেবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন তোমরা জর্ডন নদী পার হয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিচ্ছেন, সেই দেশে যাবে, সেদিন তোমরা বড় বড় পাথরের খণ্ড স্থাপন করে তাতে পলেস্তারা লাগাবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের যে দেশ দিচ্ছেন, যে দিন যর্দন নদী পার হয়ে তোমরা সেই দেশে প্রবেশ করবে সেদিন অবশ্যই তোমরা বড় পাথরের চাঁই স্থাপন করে তাতে প্রলেপ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, তুমি যখন যর্দ্দন পার হয়ে সেই দেশে উপস্থিত হবে, তখন নিজের জন্য কিছু বড় পাথর স্থাপন করবে ও তার চূণ দিয়ে লেপে দেবে।