Deuteronomy 27:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ তার বোনের সঙ্গে অর্থাৎ পিতৃকন্যা কিংবা মাতৃকন্যার সঙ্গে জেনা করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই লোক অভিশপ্ত যে তার বোন, তার বাবার মেয়ে, কিংবা মায়ের মেয়ের সঙ্গে ব্যভিচার করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ আপন ভগিনীর সহিত, অর্থাৎ পিতৃকন্যার কিম্বা মাতৃকন্যার সহিত শয়ন করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ আপন ভগিনীর সহিত, অর্থাৎ পিতৃকন্যার কিম্বা মাতৃকন্যার সহিত শয়ন করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘সেই লোক অভিশপ্ত, যে তার সৎবোনের সংগে ব্যভিচার করে- সে বাবার মেয়ে হোক কিম্বা মায়ের মেয়ে হোক।’ তখন সকলে বলবে, ‘আমেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘সেই লোক বদদোয়াপ্রাপ্ত, যে তার সৎবোনের সংগে জেনা করে- সে বাবার মেয়ে হোক কিংবা মায়ের মেয়ে হোক।’ তখন সকলে বলবে, ‘আমিন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘ভগিনী অর্থাৎ পিতার কন্যা অথবা মাতার কন্যার সঙ্গে যে সহবাস করে সে অভিশপ্ত।’ জনতা বলবে, ‘আমেন’। —
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয়রা বলবে, ‘যে ব্যক্তি তার বোনের সাথে অর্থাৎ তার পিতা অথবা মাতার কন্যার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় সে শাপগ্রস্ত!’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ নিজের বোনের সঙ্গে, অর্থাৎ বাবার মেয়ের কিংবা মায়ের মেয়ের সঙ্গে শোয়, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।