Deuteronomy 27:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ তার শাশুড়ীর সঙ্গে জেনা করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই লোক অভিশপ্ত যে তার শাশুড়ির সঙ্গে ব্যভিচার করে।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ আপন শাশুড়ীর সহিত শয়ন করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ আপন শাশুড়ীর সহিত শয়ন করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘সেই লোক অভিশপ্ত, যে তার শাশুড়ীর সংগে ব্যভিচার করে।’ তখন সকলে বলবে, ‘আমেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘সেই লোক বদদোয়াপ্রাপ্ত, যে তার শাশুড়ীর সংগে জেনা করে।’ তখন সকলে বলবে, ‘আমিন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘শ্বাশুড়ীর সঙ্গে যে সহবাস করে সে অভিশপ্ত,’ জনতা বলবে, ‘আমেন’। —
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয়রা বলবে, ‘শাশুড়ীর সাথে যৌন সম্পর্ক রয়েছে এমন যে কোন ব্যক্তি শাপগ্রস্ত!’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ নিজের শাশুড়ীর সঙ্গে শোয়, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।