Deuteronomy 27:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ নিরপরাধের প্রাণ হরণ করার জন্য ঘুষ গ্রহণ করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই লোক অভিশপ্ত যে নির্দোষ লোককে হত্যা করার জন্য ঘুস নেয়।” তখন সমস্ত লোক বলবে, “আমেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ নিরপরাধের প্রাণ হত্যা করিবার জন্য উৎকোচ গ্রহণ করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ নিরপরাধের প্রাণ হত্যা করিবার জন্য উৎকোচ গ্রহণ করে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘সেই লোক অভিশপ্ত, যে নির্দোষ লোককে খুন করবার জন্য ঘুষ নেয়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘সেই লোক বদদোয়াপ্রাপ্ত, যে নির্দোষ লোককে খুন করবার জন্য ঘুষ নেয়।’ তখন সকলে বলবে, ‘আমিন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘নিরীহ ব্যক্তিকে হত্যা করার জন্য যে অর্থ গ্রহণ করে সে অভিশপ্ত।’- জনতা বলবে, ‘আমেন’।—
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয়রা বলবে, ‘নির্দোষ ব্যক্তিকে হত্যা করার জন্য টাকা নেয়, এমন যে কোন ব্যক্তি শাপগ্রস্ত!’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ নিরপরাধের প্রাণ হত্যা করার জন্য ঘুষ গ্রহণ করে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।