Deuteronomy 27:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পার হবার পর তুমি সেই পাথরগুলোর উপরে এই শরীয়তের সমস্ত কথা লিখবে; যেন তোমার পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদ তোমার কাছে যে অঙ্গীকার করেছেন, সেই অনুসারে যে দেশ, যে দুগ্ধ-মধু-প্রবাহী দেশ, তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে দিচ্ছেন, সেখানে প্রবেশ করতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার উপরে এই বিধানের সমস্ত কথা লিখবে যখন তোমরা পার হয়ে সেই দেশে প্রবেশ করবে যেটি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন, যে দেশ দুধ আর মধু প্রবাহী, ঠিক যেমন সদাপ্রভু, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পার হইলে পর তুমি সেই প্রস্তরগুলির উপরে এই ব্যবস্থার সমস্ত কথা লিখিবে; যেন তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে যে অঙ্গীকার করিয়াছেন, তদনুসারে যে দেশ, দুগ্ধমধুপ্রবাহী দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিতেছেন, তথায় প্রবেশ করিতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পার হইলে পর তুমি সেই প্রস্তরগুলির উপরে এই ব্যবস্থার সমস্ত কথা লিখিবে; যেন তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে যে অঙ্গীকার করিয়াছেন, তদনুসারে যে দেশ, যে দুগ্ধমধুপ্রবাহী দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিতেছেন, তথায় প্রবেশ করিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেগুলোর উপর এই আইন-কানুনের সব কথাগুলো লিখবে। তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে করা তাঁর প্রতিজ্ঞা অনুসারে দুধ আর মধুতে ভরা যে দেশটি তোমাদের দিতে যাচ্ছেন তোমরা সেখানে যাওয়ার পর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেগুলোর উপর এই শরীয়তের সব কথাগুলো লিখবে। তোমাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্ তোমাদের কাছে করা তাঁর ওয়াদা অনুসারে দুধ আর মধুতে ভরা যে দেশটি তোমাদের দিতে যাচ্ছেন তোমরা সেখানে যাওয়ার পর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তার উপরে এই বিধানের সমস্ত বাক্য লিপিবদ্ধ করবে। জর্ডন নদী পার হওয়ার পর তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুত সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে প্রবেশ করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এই পাথরগুলির উপর এই সমস্ত আজ্ঞা অবশ্যই লিখবে| যর্দন নদী পার হলে তোমরা অবশ্যই এই কাজ করবে| তারপর প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশে প্রবেশ করবে| সেই দেশ অনেক উত্তম দ্রব্যে পরিপূর্ণ| প্রভু, তোমাদের পূর্বপুরুষের ঈশ্বর, এই দেশ দেবেন বলেই প্রতিজ্ঞা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পার হলে পর তুমি সেই পাথরগুলির ওপরে এই ব্যবস্থার সব কথা লিখবে; যেন তোমার পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে যে প্রতিজ্ঞা করিয়াছেন, সেই অনুসারে যে দেশ, যে দুধ ও মধু প্রবাহী দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন, সেখানে প্রবেশ করতে পার।