Deuteronomy 27:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আজ যে পাথরগুলোর বিষয়ে তোমাদেরকে হুকুম করলাম, তোমরা জর্ডান পার হবার পর এবল পর্বতে সেসব পাথর স্থাপন করবে ও তা চুন দিয়ে লেপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তোমরা যখন জর্ডন পার হবে, এই পাথরগুলি এবল পর্বতের উপর খাড়া করে রাখবে এবং সেগুলি চুন দিয়ে লেপে দেবে যেমন তোমাদের আমি আজ আদেশ দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি অদ্য যে প্রস্তরগুলির বিষয়ে তোমাদিগকে আদেশ করিলাম, তোমরা যর্দ্দন পার হইলে পর এবল পর্ব্বতে সেই সকল প্রস্তর স্থাপন করিবে, ও তাহা চূণ দিয়া লেপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি অদ্য যে প্রস্তরগুলির বিষয়ে তোমাদিগকে আদেশ করিলাম, তোমরা যর্দন পার হইলে পর এবল পর্বতে সেই সকল প্রস্তর স্থাপন করিবে, ও তাহা চূণ দিয়া লেপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অর্থাৎ যর্দন নদী পার হয়ে যাওয়ার পর আমার আজকের আদেশ অনুসারে তোমরা এবল পাহাড়ের উপর সেই পাথরগুলো খাড়া করে নিয়ে চুন দিয়ে লেপে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অর্থাৎ জর্ডান নদী পার হয়ে যাওয়ার পর আমার আজকের হুকুম অনুসারে তোমরা এবল পাহাড়ের উপর সেই পাথরগুলো খাড়া করে নিয়ে চুন দিয়ে লেপে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নির্দেশমত এবল পাহাড়ে সেই পাথরগুলি স্থাপন করবে এবং তাতে পলেস্তারা লাগাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবল পর্বতে দাঁড়িয়ে আজ আমি পাথর স্থাপনের বিষয়ে তোমাদের যে আদেশ দিচ্ছি, যর্দন নদী পার হলে তোমরা অবশ্যই তা পালন করবে| সেই সব পাথরে তোমরা অবশ্যই চুন লেপবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি আজ যে পাথরগুলির বিষয়ে তোমাদেরকে আদেশ করলাম, তোমরা যর্দ্দন পার হলে পর এবল পর্বতে সেই সব পাথর স্থাপন করবে ও তার চূণ দিয়ে লেপে দেবে।