Deuteronomy 27:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই স্থানে তুমি তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্, পাথরের একটি কোরবানগাহ্ তৈরি করবে এবং তা করতে গিয়ে তার উপরে লোহার যন্ত্রপাতি ব্যবহার করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা সেখানে একটি পাথরের বেদি তৈরি করবে। সেগুলির উপরে কোনও লোহার যন্ত্রপাতি ব্যবহার করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি, প্রস্তরের এক বেদি গাঁথিবে, তাহার উপরে লৌহাস্ত্র তুলিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি, প্রস্তরের এক বেদি গাঁথিবে; এবং তাহার উপরে লৌহাস্ত্র তুলিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা সেখানে একটা পাথরের বেদী তৈরী করবে। পাথরগুলোর উপর তোমরা কোন লোহার যন্ত্রপাতি ব্যবহার করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে তোমরা সেখানে একটা পাথরের কোরবানগাহ্ তৈরী করবে। পাথরগুলোর উপর তোমরা কোন লোহার যন্ত্রপাতি ব্যবহার করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তোমরা আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পাথর দিয়ে একটি বেদী প্রতিষ্ঠা করবে। এই বেদী নির্মাণের সময় কোন লোহার অস্ত্র ব্যবহার করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সেখানে তোমরা পাথর দিয়ে প্রভু তোমাদের ঈশ্বরের জন্য এক বেদী নির্মাণ করবে| সেই পাথরগুলি কাটতে লোহার য়ন্ত্রপাতি ব্যবহার করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে জায়গায় তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি, পাথরের এক বেদি গাঁথবে, তার উপরে লোহার অস্ত্র তুলবে না।