Deuteronomy 27:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের সেই কোরবানগাহ্‌ এমন পাথর দিয়ে গাঁথবে, যা যন্ত্রপাতি দ্বারা মসৃণ করা হয় নি এবং তার উপরে তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর বেদি গোটা গোটা পাথর দিয়ে তৈরি করবে এবং সেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সেই বেদি অতক্ষিত প্রস্তর দিয়া গাঁথিবে; এবং তাহার উপরে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সেই বেদি অতক্ষিত প্রস্তর দিয়া গাঁথিবে; এবং তাহার উপরে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর এই বেদীটা তোমরা গোটা গোটা পাথর দিয়ে তৈরী করবে আর তার উপর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌র এই কোরবানগাহ্‌টি তোমরা গোটা গোটা পাথর দিয়ে তৈরী করবে আর তার উপর তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে পোড়ানো-কোরবানী দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা অক্ষোদিত পাথরের বেদী নির্মাণ করবে এবং তার উপরে তাঁর উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমার ঈশ্বরের, উদ্দেশ্যে বেদী নির্মাণ করার সময় কেটে সাইজ করা পাথর ব্যবহার করবে না| সেই বেদীর উপরে প্রভু, তোমার ঈশ্বরের, উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সেই বেদি যে পাথরের ওপরে কোনো কাজ করা হয়নি এমন পাথর দিয়ে গাঁথবে এবং তার উপরে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করবে