Deuteronomy 27:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে তোমরা মঙ্গল-কোরবানী দেবে, আর সেই স্থানে ভোজন করবে এবং তোমার আল্লাহ্ মাবুদের সম্মুখে আনন্দ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে মঙ্গলার্থক বলিদান করবে, আর সেই জায়গায় সেগুলি খাবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মঙ্গলার্থক বলি দান করিবে, আর সেই স্থানে ভোজন করিবে; এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে আনন্দ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মঙ্গলার্থক বলিদান করিবে, আর সেই স্থানে ভোজন করিবে; এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে আনন্দ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তোমরা যোগাযোগ-উৎসর্গেরও অনুষ্ঠান করবে ও সেই উৎসর্গের জিনিস খেয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তোমরা যোগাযোগ-কোরবানী দেবে ও সেই কোরবানীর জিনিস খেয়ে তোমাদের মাবুদ আল্লাহ্র সামনে আনন্দ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তোমরা স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করে সেই বলির মাংস ভোজন করবে ও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সেই খানে তোমরা অবশ্যই বলি হিসেবে মঙ্গল নৈবেদ্য দান করবে এবং সেই খানেই তা খাবে| সেখানে প্রভু তোমাদের ঈশ্বরের সামনে তুমি আনন্দ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মঙ্গলার্থক বলিদান করবে আর সেই জায়গায় খাবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ করবে।