Deuteronomy 27:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা ও লেবীয় ইমামেরা সমস্ত ইসরাইলকে বললেন, হে ইসরাইল, নীরব হও, শোন, আজ তুমি তোমার আল্লাহ্ মাবুদের লোক হলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর মোশি ও লেবীয় যাজকেরা সমস্ত ইস্রায়েলকে বললেন, “হে ইস্রায়েল, তোমরা চুপ করো আর শোনো! আজ তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রজা হলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি ও লেবীয় যাজকগণ সমস্ত ইস্রায়েলকে কহিলেন, হে ইস্রায়েল, নীরব হও, শ্রবণ কর, অদ্য তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রজা হইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি ও লেবীয় যাজকগণ সমস্ত ইস্রায়েলকে কহিলেন, হে ইস্রায়েল, নীরব হও, শ্রবণ কর, অদ্য তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রজা হইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি লেবীয় পুরোহিতদের নিয়ে সমস্ত ইস্রায়েলীয়দের বললেন, “হে ইস্রায়েলীয়েরা, তোমরা চুপ করে শোন। আজ তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিজের লোক হয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা লেবীয় ইমামদের নিয়ে সমস্ত বনি-ইসরাইলদের বললেন, “হে বনি-ইসরাইলরা, তোমরা চুপ করে শোন। আজ তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র নিজের বান্দা হয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি এবং লেবীয় পুরোহিতেরা ইসরায়েলীদের সকলকে বললেন, হে ইসরায়েলকুল, নীরব হও এবং শোন, আজ থেকে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রজা হলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি এবং যাজকরা ইস্রায়েলের লোকদের সঙ্গে কথা বললেন, “হে ইস্রায়েল, শান্ত হয়ে শোন| আজ তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের প্রজা হলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ও লেবীয় যাজকরা সমস্ত ইস্রায়েলকে বললেন, “হে ইস্রায়েল, নীরব হও, শোনো, আজ তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রজা হলে।