Deuteronomy 28:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়ার সমস্ত জাতি দেখতে পাবে যে, তোমার উপরে মাবুদের নাম কীর্তিত হয়েছে এবং তারা তোমাদের ভয় করে চলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পৃথিবীর সমস্ত জাতি দেখতে পাবে যে, সদাপ্রভুর নামেই তোমাদের পরিচয়, আর তাতে তারা তোমাদের ভয় করে চলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীস্থ সমস্ত জাতি দেখিতে পাইবে যে, তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্ত্তিত হইয়াছে, এবং তাহারা তোমা হইতে ভীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীর সমস্ত জাতি দেখিতে পাইবে যে, তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হইয়াছে, এবং তাহারা তোমা হইতে ভীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৃথিবীর সমস্ত জাতি দেখতে পাবে যে, সদাপ্রভুর নামেই তোমাদের পরিচয়, আর তাতে তারা তোমাদের ভয় করে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দুনিয়ার সমস্ত জাতি দেখতে পাবে যে, মাবুদের নামেই তোমাদের পরিচয়, আর তাতে তারা তোমাদের ভয় করে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর সর্ব জাতি যখন দেখবে যে প্রভু পরমেশ্বর তোমাদের তাঁর নিজস্ব প্রজারূপে আখ্যাত করেছেন, তারা তখন তোমাদের সমীহ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে পৃথিবীর সমস্ত জাতি জানবে যে তোমরা প্রভুর নামে অভিহিত এবং তারা তোমাদের ভয় করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৃথিবীর সব জাতি দেখতে পাবে যে, তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হয়েছে এবং তারা তোমার থেকে ভয় পাবে।