Deuteronomy 28:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আজ আমি তোমাদেরকে যেসব বিষয়ে হুকুম করছি, অন্য দেবতাদের সেবা করে তাদের অনুগামী হয়ে তেমরা সেসব কথার ডানে বা বামে ফিরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ আমি তোমাদের যেসব আদেশ দিচ্ছি, অন্য দেবতাদের অনুগামী হয়ে এবং তাদের সেবা করার জন্য তার ডানদিকে কিংবা বাঁদিকে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অদ্য আমি তোমাদিগকে যে সকল কথা আজ্ঞা করিতেছি, অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের অনুগামী হইবার জন্য তোমাকে সেই সকল কথার দক্ষিণে কি বামে ফিরিতে হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অদ্য আমি তোমাদিগকে যে সকল কথা আজ্ঞা করিতেছি, অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের অনুগামী হইবার জন্য তোমাকে সেই সকল কথার দক্ষিণে কি বামে ফিরিতে হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি, দেব-দেবতার পিছনে গিয়ে এবং তাদের পূজা করে তোমরা তা থেকে এদিক ওদিক সরে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি, দেব-দেবীর পিছনে গিয়ে এবং তাদের পূজা করে তোমরা তা থেকে এদিক ওদিক সরে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম তা থেকে কোন অবস্থায় তোমরা বিচ্যুত হবে না এবং অন্য কোন দেবতার পূজা করবে না বা অনুগামী হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ আমি তোমাদের যে সব আজ্ঞা দিচ্ছি তার থেকে দূরে সরে যেও না| তোমরা তার ডান দিকে বা বাম দিকে ফিরে যেও না| সেবা করার জন্য অন্য দেবতার অনুগামী হয়ো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আজ আমি তোমাদেরকে যে সব কথা আজ্ঞা করছি, অন্য দেবতাদের সেবা করার জন্যে তাদের অনুগামী হবার জন্য তোমাকে সেই সব কথার ডান দিকে কি বাম দিকে ফিরতে হবে না।