Deuteronomy 28:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের কথা মান্য না কর, আমি আজ তোমাকে তাঁর যে সমস্ত হুকুম ও নির্দেশ হুকুম করছি, যত্নপূর্বক সেসব পালন না কর, তবে এসব বদদোয়া তোমার প্রতি নেমে আসবে ও তোমার সঙ্গে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথায় কান না দাও এবং আজকে দেওয়া আমার এসব আদেশ ও অনুশাসন যত্নের সঙ্গে পালন না করো, তাহলে এসব অভিশাপ তোমাদের উপর নেমে আসবে এবং তোমাদের সঙ্গে থাকবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না কর, আমি অদ্য তোমাকে তাঁহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি, যত্নপূর্ব্বক সেই সকল পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্ত্তিবে ও তোমাকে আশ্রয় করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না কর, আমি অদ্য তোমাকে তাঁহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি, যত্নপূর্বক সেই সকল পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথায় কান না দাও এবং আজকের দেওয়া আমার এই সব আদেশ ও নিয়ম যত্নের সংগে পালন না কর, তবে এই সব অভিশাপ তোমাদের উপর নেমে আসবে এবং তোমাদের সংগে থাকবে:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু তোমরা যদি তোমাদের মাবুদ আল্লাহ্‌র কথায় কান না দাও এবং আজকের দেওয়া আমার এই সব হুকুম ও নিয়ম যত্নের সংগে পালন না কর, তবে এই সব বদদোয়া তোমাদের উপর নেমে আসবে এবং তোমাদের সংগে থাকবে:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কথায় কর্ণপাত না কর, তাঁর যে সব নির্দেশ ও অনুশাসন আজ আমি তোমাদের দিলাম তা যদি সযত্নে পালন না কর তাহলে তোমাদের উপরে নেমে আসবে এই সমস্ত অভিশাপ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বরের, কথা যদি না শোন–তিনি যা আদেশ করছেন, আমার আজকের বলা সেইসব আদেশ যত্ন সহকারে পালন না কর তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তাবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে কান না দাও, আমি আজ তোমাকে তাঁর যে সব আজ্ঞা ও বিধি আদেশ করছি, যত্ন সহকারে সেই সব পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি আসবে ও তোমার থেকে এগিয়ে যাবে।