Deuteronomy 28:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্ মাবুদের বাধ্য হও তবে এসব দোয়া তোমার উপরে বর্ষিত হবে ও তোমার সঙ্গে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও তবে এসব আশীর্বাদ তোমরা পাবে আর তা তোমাদের সঙ্গে থাকবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্ব্বাদ তোমার উপরে বর্ত্তিবে ও তোমাকে আশ্রয় করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও তবে এই সব আশীর্বাদ তোমরা পাবে আর তা তোমাদের সংগে থাকবে:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি তোমাদের মাবুদ আল্লাহ্র বাধ্য হও তবে এই সব দোয়া তোমরা পাবে আর তা তোমাদের সংগে থাকবে:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তোমাদের উপরে আশীর্বাদ বর্ষিত হবে। আশীর্বাদগুলি এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের, বাধ্য হও তবে এইসব আশীর্বাদ তোমাদের উপরে আসবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিলে এই সব আশীর্বাদ তোমার ওপরে আসবে ও তোমাকে আশ্রয় করবে।