Deuteronomy 28:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে পর্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয়, সেই পর্যন্ত যে কাজেই তুমি হাত দাও, সেই কাজে মাবুদ তোমার উপরে বদদোয়া, উদ্বেগ ও ভৎর্সনা প্রেরণ করবেন; এর কারণ তোমার সেসব দুষ্ট কাজ, যা দ্বারা তুমি আমাকে পরিত্যাগ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দ কাজ করে সদাপ্রভুকে ত্যাগ করার অপরাধে তোমাদের সমস্ত কাজে তিনি তোমাদের অভিশাপ দেবেন, বিশৃঙ্খলায় ফেলবেন ও তিরস্কার করবেন, যতক্ষণ না তোমরা হঠাৎ ধ্বংস হয়ে নির্মূল না হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে পর্য্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয়, তাবৎ যে কোন কার্য্যে তুমি হস্তক্ষেপ কর, সেই কার্য্যে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও ভর্ৎসনা প্রেরণ করিবেন; ইহার কারণ তোমার দুষ্ট কার্য্য সকল, যদ্দ্বারা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পর্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয়, সেই পর্যন্ত যে কোন কার্যে তুমি হস্তক্ষেপ কর, সেই কার্যে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও ভৎর্সনা প্রেরণ করিবেন; ইহার কারণ তোমার দুষ্ট কার্য সকল, যদ্দ্বারা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মন্দ কাজ করে সদাপ্রভুকে ত্যাগ করবার অপরাধে তোমাদের সমস্ত কাজে তিনি তোমাদের অভিশাপ দেবেন, বিশৃঙ্খলায় ফেলবেন আর তিরস্কার করবেন, যার ফলে তোমরা ক্ষয় হতে হতে অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“খারাপ কাজ করে মাবুদকে ত্যাগ করবার অপরাধে তোমাদের সমস্ত কাজে তিনি তোমাদের বদদোয়া দেবেন, বিশৃঙ্খলায় ফেলবেন আর তিরস্কার করবেন, যার ফলে তোমরা ক্ষয় হতে হতে অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের সর্ব কর্ম প্রচেষ্টাকে অভিশপ্ত, বিভ্রান্ত ও ব্যর্থ করবেন, যত দিন না তাঁকে পরিত্যাগ করার অপরাধে সম্পূর্ণভাবে তোমরা ধ্বংস ও অচিরে বিনষ্ট না হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যা কিছু করবে তাতেই অভিশাপ, হতাশা এবং কষ্ট আসবে| তোমরা দ্রুত সম্পূর্ণরূপে বিনাশ না হওয়া পর্যন্ত তিনি এসব করেই চলবেন| তিনি এসব করবেন কারণ তোমরা যা মন্দ তাই কর এবং তাঁকে পরিত্যাগ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে পর্যন্ত তোমার ধ্বংস ও হঠাৎ বিনাশ না হয়, সেই পর্যন্ত যে কোনো কাজে তুমি হাত দাও, সেই কাজে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও তিরস্কার পাঠাবেন; এর কারণ তোমার খারাপ কাজ সব, যার মাধ্যমে তুমি আমাকে পরিত্যাগ করেছ।