Deuteronomy 28:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশ থেকে যতক্ষণ উচ্ছিন্ন না হও, ততক্ষণ মাবুদ তোমাকে মহামারীর আশ্রয় করাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখান থেকে যতক্ষণ না তোমরা ধ্বংস হও ততক্ষণ সদাপ্রভু তোমাদের মধ্যে বিভিন্ন রোগের মহামারি আনবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশ হইতে যাবৎ উচ্ছিন্ন না হও, তাবৎ সদাপ্রভু তোমাকে মহামারীর আশ্রয় করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশ হইতে যাবৎ উচ্ছিন্ন না হও, তাবৎ সদাপ্রভু তোমাকে মহামারীর আশ্রয় করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যে দেশ দখল করতে যাচ্ছ সদাপ্রভু সেখানে এমন করবেন যাতে তোমাদের মধ্যে মড়ক লেগেই থাকে আর শেষ পর্যন্ত তোমরা দেশ থেকে একেবারে শেষ হয়ে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যে দেশ দখল করতে যাচ্ছ মাবুদ সেখানে এমন করবেন যাতে তোমাদের মধ্যে মহামারী লেগেই থাকে আর শেষ পর্যন্ত তোমরা দেশ থেকে একেবারে শেষ হয়ে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশ থেকে তোমাদের সমূলে উচ্ছেদ না করা পর্যন্ত প্রভু পরমেশ্বর মহামারীর দ্বারা তোমাদের পীড়ন করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে দেশ অধিগ্রহণ করতে যাচ্ছ সেখানে ধ্বংস না হওয়া পর্যন্ত প্রভু তোমাদের ভয়ানক সব রোগে রোগগ্রস্ত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশ থেকে যতক্ষণ উচ্ছেদ না হয়, ততক্ষণ সদাপ্রভু তোমাকে মহামারী দেবেন।