Deuteronomy 28:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার মাথার উপরের আসমান ব্রোঞ্জ ও পায়ের নিচের ভূমি লোহার মত শক্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মাথার উপরের আকাশ ব্রোঞ্জের মতো, আর পায়ের তলার মাটি লোহার মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার মস্তকের উপরিস্থিত আকাশ পিত্তল, ও নিম্নস্থিত ভূমি লৌহস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার মস্তকের উপরিস্থিত আকাশ পিত্তল ও নিম্নস্থিত ভূমি লৌহস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মাথার উপরের আকাশ হবে ব্রোঞ্জের মত শক্ত, আর পায়ের তলার মাটি হবে লোহার মত শক্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাথার উপরের আসমান হবে ব্রোঞ্জের মত শক্ত, আর পায়ের তলার মাটি হবে লোহার মত শক্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মাথার উপরে আকাশ হবে তাম্রবর্ণ এবং নীচে পায়ের তলার মাটি হবে লোহার মত কঠিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আকাশে কোন মেঘ দেখা যাবে না–আকাশ ঘসা পিতলের মতো এবং পায়ের নীচের জমি লোহার মত শক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার মাথার উপরে অবস্থিত আকাশ ব্রোঞ্জ ও নীচে অবস্থিত ভূমি লোহার মতো হবে।