Deuteronomy 28:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তোমার দেশে পানির পরিবর্তে ধূলি ও বালি বর্ষণ করবেন; যে পর্যন্ত তোমার বিনাশ না হয়, সেই পর্যন্ত তা আসমান থেকে নেমে তোমার উপরে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাদের দেশে বৃষ্টির বদলে ধুলো আর বালি বর্ষণ করবেন; সেগুলি আকাশ থেকে তোমাদের উপরে পড়বে যতক্ষণ না তোমরা ধ্বংস হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্ত্তে ধূলি ও বালি বর্ষণ করিবেন; যে পর্য্যন্ত তোমার বিনাশ না হয়, তাবৎ তাহা আকাশ হইতে নামিয়া তোমার উপরে পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধূলি ও বালি বর্ষণ করিবেন; যে পর্যন্ত তোমার বিনাশ না হয়, তাবৎ তাহা আকাশ হইতে নামিয়া তোমার উপরে পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু এমন করবেন যাতে তোমাদের দেশে বৃষ্টির বদলে আকাশ থেকে ধূলা আর বালি পড়ে। সেগুলো তোমাদের উপর পড়বে যতক্ষণ না তোমরা শেষ হয়ে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ এমন করবেন যাতে তোমাদের দেশে বৃষ্টির বদলে আসমান থেকে ধুলা আর বালি পড়ে। সেগুলো তোমাদের উপর পড়বে যতক্ষণ না তোমরা শেষ হয়ে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের দেশে বারি ধারার পরিবর্তে ধূলি বর্ষণ করবেন, তোমরা ধ্বংস না হওয়া পর্যন্ত আকাশ থেকে ধূলিবৃষ্টি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বৃষ্টির পরিবর্তে আকাশ থেকে কেবল ধূলো বালি বর্ষণ করবেন| যে পর্যন্ত তোমাদের বিনাশ না হয় তিনি তা বর্ষণ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধূলো ও বালি বর্ষণ করবেন; যে পর্যন্ত তোমার বিনাশ না হয়, ততক্ষণ তা আকাশ থেকে নেমে তোমার উপরে পড়বে।