Deuteronomy 28:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার লাশ আসমানের পাখিদের ও ভূমির পশুদের খাবার হবে; কেউ তাদেরকে তাড়িয়ে দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মৃতদেহ হবে পাখি এবং বন্যপশুদের খাবার, আর তাদের তাড়িয়ে দেবার জন্য কেউ থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার শব খেচর পক্ষীসমূহের ও ভূচর পশুগণের ভক্ষ্য হইবে; কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার শব খেচর পক্ষীসমূহের ও ভূচর পশুগণের ভক্ষ্য হইবে; কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মৃতদেহ হবে আকাশের পাখী এবং পৃথিবীর পশুদের খাবার, আর তাদের তাড়িয়ে দেবার জন্য কেউ এগিয়ে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের লাশ হবে আকাশের পাখী এবং দুনিয়ার পশুদের খাবার, আর তাদের তাড়িয়ে দেবার জন্য কেউ এগিয়ে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মৃতদেহ হবে আকাশের পাখি ও বন্য পশুদের ভক্ষ্য, সেগুলিকে তাড়িয়ে দেওয়ার কেউ থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মৃতদেহ বন্য পশুপাখীর খাদ্য হবে| মৃত দেহের উপর থেকে তাদের তাড়িয়ে দেবারও কেউ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার মৃতদেহ আকাশের পাখিদের ও মাটিতে চরা পশুদের খাদ্য হবে; কেউ তাদেরকে আতঙ্কিত করবে না।